এই যে চারিদিক থেকে এত নিরামিষ নিরামিষ কথাবার্তা হচ্ছে তার উদ্দেশ্য কী? রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক ব্রিকস সম্মেলন হচ্ছে সেখানেও বিদেশি অতিথিদের জন্য নিরামিষ খাবারের বন্দোবস্ত তার কারণ কী? কোন কার্যকারণ ছাড়াই কি এগুলো হচ্ছে নাকি এর পেছনে একটা সূক্ষ্ম নিরামিষ চাপানোর রাজনীতি আছে? মধ্যপ্রদেশের হিন্দি ভাষী বাগেশ্বর বাবা বাংলায় এসে ...
‘ডবল ইঞ্জিন’ সরকার হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ছুটবে, এগোবে দারুন, অনেকে আশা করেছিলেন এমনই। কিন্তু রাজ্যের এই সামনের সারিতে হাজির উঠে আসা যাঁদের জীবনযাপনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, সেই গ্রামীণ গরিবের কাজের হালে দেশে পশ্চিমবঙ্গ এখন সব্বার পিছনে। ভিবিজি রামজি প্রকল্পে গ্রামের গরিবের কাজ পাওয়ার প্রতিশ্রুতি আছে। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যের ...
তিনি চাকরিতে ঢুকেছিলেন সরকারের নিয়ম মেনে। সরকার তাঁর শিক্ষাগত যোগ্যতা যাচাই করেছে, তাঁকে নির্বাচন করেছে, নিয়োগপত্র দিয়েছে। তার পর পনেরো-কুড়ি বছর ধরে সেই সরকারই তাঁকে শিক্ষক হিসেবে কাজে লাগিয়েছে—ক্লাস করিয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব দিয়েছে, নির্বাচনের কাজ করিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে। শিক্ষা দফতরে তাঁর সার্ভিস বুক আছে, প্রতি মাসে ...
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৮ সালে, তাঁর রচিত একটি রূপক-সাংকেতিক নাটকের নাম হিসেবে শারদোৎসব শব্দটি প্রথম ব্যবহার করেন৷ পরবর্তীকালে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং তার সমকালীন আনন্দ-আয়োজনকে সামগ্রিকভাবে বোঝাতে এই ‘শারদোৎসব’ শব্দটি বাঙালি সমাজের অঙ্গে অঙ্গে জড়িয়ে যায়৷ মাতৃপক্ষের সূচনা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে হৃদয়পূর্ণ করা উচ্চারণে- ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক ...
ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি চর্চিত এব বিষয় হলো—তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির জল্পনা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার বহু আগে থেকেই রাজ্য রাজনীতিতে বিরোধী শিবির, বিশেষ করে শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি নেতার মুখে নিয়মিত শোনা গেছে যে, “এবার অভিষেক গ্রেফতার হচ্ছেন।” ...
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজনীতি ও সমাজমাধ্যমে শুরু হয়েছে এক তীব্র সংঘাত। বিরোধের কেন্দ্রবিন্দু—বাঙালির ভুরিভোজের ঐতিহ্য বনাম উত্তর-ভারতীয় ‘নবরাত্রি’ উদযাপনের নিরামিষ প্রথা। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (বাগেশ্বর বাবা) এক বিতর্কিত মন্তব্য এবং তার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের বিপরীত অবস্থান এই ধর্মীয়-রাজনৈতিক দ্বন্দ্বকে ...
১ বছরের মধ্যে ১০০০ টি আরএসএস চালিত স্কুল খোলা হবে পশ্চিমবঙ্গে। আরএসএস – এর শিক্ষা শাখা বিদ্যা ভারতীর একটি অনুষ্ঠানে, এমনটাই লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যা ভারতীর ৭৪ তম বার্ষিকী উদযাপনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, সম্পূর্ণ বন্দে মাতরম পাঠ না করলে স্কুলগুলোর অনুদান বন্ধ করে দেবেন এমন কিছু ...
“ধর্মের বেশে মোহ যারে এসে ধরেঅন্ধ সে-জন মারে আর শুধু মরে”-সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিজেদের গৃহকোণে আয়োজিত প্রার্থনা সভাগুলো আকস্মিকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন। উলুবেড়িয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান বা পূর্ব মেদিনীপুর—প্রার্থনা কক্ষ থেকে শুরু করে এমনকি অন্তিম যাত্রার সমাহিত দেহ পর্যন্ত উন্মত্ত জনরোষের শিকার হওয়ার ...
প্রত্যেকটি স্কুলকে বন্দে মাতরমের পুরো স্তোত্র রোজ পাঠ করতেই হবে, নইলে সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার, কলকাতার RSS ঘনিষ্ঠ একটি সংগঠনে বক্তৃতা দিতে গিয়ে ঠিক এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখে সামান্য হাসি নিয়ে, হুমকির সুরে বলেন, ” ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়ার বিষয়ে অল্প কয়েকজন আপত্তি জানিয়েছিল। আমি ...
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি অবমাননা ও তা ক্রেন দিয়ে তুলে জঙ্গল বা ঝোপে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার এই ঘটনায় জাতীয় স্তরে চর্চিত ঐতিহাসিক ব্যক্তিত্বদের সুরক্ষা এবং বর্তমান রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ...