বাড়ি বদলের সময় সেদিন হঠাৎ বেরিয়ে এলো জংধরা খয়েরী শিরিষকাগজের মতো খসখসে গা ওয়ালা একটা ছিয়াত্তরের ট্রাঙ্ক। ভিতরটা ঠাসা হাজার একটা খবরের কাগজ, কাগজে মোড়ানো ঠাকুরের ফটোফ্রেম, পুরনো পোকায় কাটা অ্যালবাম আর কয়েকটা হলদে কাগজের খাতা৷ লাল কাগজের মলাট দেওয়া ক টা ডায়েরি৷ দু পাশের পাতায় লেখা, একটায় গান আরেকটায় ...