জন্মদিন আজ— গান্ধী’র। কিন্তু আজ তাঁর মৃত্যুর কথাই বলতে হচ্ছে। যাঁর জীবনই শুধু এই দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকতে পারত, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যু রহস্য দেশের সবচেয়ে মারাত্মক বিপদের পোস্টমর্টেম-রিপোর্ট হয়ে থেকে গেছে। ১৯৪৮-এর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধী খুন হন। স্বাধীন দেশের অপরাধ জগতের প্রথম ...
শুভেন্দু অধিকারী রাজ্যে কংগ্রেসকে পরোক্ষ মদত দিচ্ছেন। পড়ে অবাক লাগছে? কিন্তু অবাক লাগার কথা নয়। শুভেন্দু অধিকারীর রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেস থেকে। তাঁর বাবা শিশির অধিকারী কংগ্রেসের নেতা ছিলেন। তৃণমূল কংগ্রেস তৈরির কাজ শুরু হয়েছে ১৯৯৭ থেকে। ১৯৯৮-এ তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। কিন্তু কাঁথির নেতা শিশির অধিকারী অনেক পরে তৃণমূল কংগ্রেসে যোগ ...
‘ডবল ইঞ্জিন’ সরকার হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ছুটবে, এগোবে দারুন, অনেকে আশা করেছিলেন এমনই। কিন্তু রাজ্যের এই সামনের সারিতে হাজির উঠে আসা যাঁদের জীবনযাপনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, সেই গ্রামীণ গরিবের কাজের হালে দেশে পশ্চিমবঙ্গ এখন সব্বার পিছনে। ভিবিজি রামজি প্রকল্পে গ্রামের গরিবের কাজ পাওয়ার প্রতিশ্রুতি আছে। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যের ...
সেখ সামাদের এতিমখানায় তৈরি হয়েছিল ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।’ ২০০৭-এর ৫ই জানুয়ারি। কমিটির পতাকার রঙও ঠিক হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে— কালো।নন্দীগ্রাম-১নং ব্লক অফিসের কাছেই সামাদের সেই এতিমখানা। সামাদ ঘোরতর তৃণমূল সমর্থক ছিলেন। তাঁর এতিমখানাতেই নন্দীগ্রামে তৎকালীন সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করতে কমিটির পাশাপাশি পতাকার রঙও ঠিক হয়েছিল। আন্দোলনকে নির্দিষ্ট ...
‘হু ইজ কিষাণজী?’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন। পরপর দু’দিন করেছেন—সোমবার এবং মঙ্গলবার। ঠিক করেছেন। ঠিক প্রশ্ন করেছেন। প্রশ্ন করাই উচিত— কে কিষাণজী? লোকটি কত বড় মাতব্বর?যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের হস্টেলে নাকি কিষাণজীর ছবি আছে। কিষাণজীকে নাকি সেখানে ছাত্রছাত্রীরা সেলাম জানায়। যদি এমন কিছু হয়, কেন জানাবে? যদি এমন ...
মমতা ব্যানার্জির এবারের ২১শে জুলাইয়ের সভা কি কংগ্রেসের ব্যানারে হবে? সম্ভাবনা খুব উজ্বল বলা যাচ্ছে না এখনই। আবার ফুৎকারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ১৯৯৩-এর ২১জুলাই-র মহাকরণ অভিযানের কারণ সম্পর্কে মমতা ব্যানার্জি বরাবর দাবি করেছেন যে, ‘সিপিএম-এর সায়েন্টিফিক রিগিং’য়ের বিরুদ্ধে সেদিন তিনি মহাকরণ অভিযান করেছিলেন। সেই অভিযান হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। ...
‘জুলফিকার’-এ গান ছিল একটি। নচিকেতা চক্রবর্তীর গাওয়া। তার কয়েকটি পংক্তি ছিল এমন— ‘..রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ অন্য কেউ তা পরবে আজ।’’ মমতা ব্যানার্জি কোন দিক থেকেই ‘রাজা’ নন। অভিষেক ব্যানার্জিও ‘যুবরাজ’ নন। তবে দলের নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সাংসদ এমনকি তাঁর পিসির ...
বিধানসভায় পা রেখেছেন ৯০ জনের বেশি স্বয়ংসেবক। মন্ত্রীসভাতেও তারা আছেন। পশ্চিমবঙ্গে আরএসএস-এর এমন সাফল্যের নজির নেই। গত দেড় দশকে তাদের শাখা, সংগঠন বেড়েছে। এবার তারা বড় সংখ্যায় হাজির বিধানসভায়। তারা রাজ্যের বিজেপি সরকারের থিঙ্কট্যাঙ্ক, চালিকা শক্তি হবে। যা এর আগে এই রাজ্যে কখনও হয়নি। ইতিমধ্যেই সরকার পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ ...
নেতার মাথায় অক্সিজেন কম হলে তিনি পুলিশকে লক্ষ্য করে বোমা মারতে বলেন। রাজ্যবাসীকে তেমনই জানানো, শেখানো হয়েছে। আম জনতার মাথার দাম কম। তাঁদের সামর্থ্য সীমিত। তাদের সাহস ইতরের দুঃসাহস হয়ে উঠতে পারে না। তারা তুলনামূলক কম দামের বস্তু বেছে নেন নিজেদের রাগ দেখানোর জন্য। তাই ডিম ছোঁড়া হয়েছে শনিবার, সোনারপুরে। ...
এঁড়ে জন্মে নিলে মানুষের স্ফূর্তি কম হয়। আনন্দ হয় বকনা জন্মালে। বিখ্যাত নাটকের প্রায় প্রবাদে পরিণত হওয়া উক্তি আছে, ‘খাচ্ছিল তাঁতি তাঁত বুনে। কাল হলো তার এঁড়ে গোরু কিনে।’ রাজ্যের গোপালকরা এখন এঁড়ে গোরু কেনার থেকেও বড় সঙ্কটের মুখোমুখি। এঁড়ে মানে পুরুষ গোরু। বকনা কিংবা বকন মানে নারী গোরু। ‘গোরুচাষীরা’ ...