তৎকালীন উত্তর কলকাতার স্বাধীনতাসংগ্রামের গনগনে আঁচ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, যখন শিক্ষিত ভদ্রলোক শ্রেণির পাশাপাশি রাজপথের মিছিলে হাঁটছে শয় শয় খেটে খাওয়া মজুর শ্রমিক কৃষকেরা – তখন সুদূর বলসেভিকের মাটি থেকে চিঠি আসত কলকাতায়৷ দত্ত বাড়ির ঠিকানায়৷ হ্যাঁ, ভ্লাদিমির লেনিন, স্বয়ং চিঠি লিখতেন উত্তর কলকাতার এক বাঙালি যুবককে৷ ভূপেন্দ্রনাথ দত্ত৷ সাধারণ ...
উত্তমকুমার থেকে চিন্ময় রায়, বা পাড়ার ব্রজভূষণবাবু থেকে ব্যারিস্টার অখিল ঘোষ- বাঙালির পোষাক ঐতিহ্য, সংস্কৃতি আর বনেদিয়ানার এক অনুপম বাহক ছিলো সেকালীন ‘গিলে করা পাঞ্জাবি’। আধুনিক ডিজাইনার লেবেল, কৃত্রিম সিল্ক কিংবা ফাস্ট ফ্যাশনের এই যুগে হয়তো সেই দিনগুলো অতীত, কিন্তু একসময় বাঙালি ভদ্রলোকের আত্মমর্যাদা এবং স্ট্যাটাস সিম্বল ছিল এই বিশেষ ...
ভারতের গ্র্যান্ড মুফতি হিসেবে পরিচিত কেরালার প্রবীণ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমেদ-এর সাম্প্রতিক মন্তব্য দেশের রাজনীতি এবং মুসলিম সমাজে নারী অধিকার সংক্রান্ত বিতর্ককে নতুন মোড় দিয়েছে। কোচিতে একটি সম্মেলনে তিনি মন্তব্য করেন যে, নারীদের ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত এবং তাদের প্রকাশ্য জনজীবন থেকে দূরে রাখা আবশ্যক। তিনি নারীদের ...
তিনি চাকরিতে ঢুকেছিলেন সরকারের নিয়ম মেনে। সরকার তাঁর শিক্ষাগত যোগ্যতা যাচাই করেছে, তাঁকে নির্বাচন করেছে, নিয়োগপত্র দিয়েছে। তার পর পনেরো-কুড়ি বছর ধরে সেই সরকারই তাঁকে শিক্ষক হিসেবে কাজে লাগিয়েছে—ক্লাস করিয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব দিয়েছে, নির্বাচনের কাজ করিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে। শিক্ষা দফতরে তাঁর সার্ভিস বুক আছে, প্রতি মাসে ...
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উজ্জ্বল প্রতিশ্রুতির আড়ালে রয়ে গেছে এক করুণ ও মর্মান্তিক বাস্তব চিত্র। তামিলনাড়ুর নামাক্কল জেলার পল্লিপালায়াম এবং কোমারাপালায়ন অঞ্চলের দিকে তাকালে দেখা যায়, কীভাবে তীব্র অর্থনৈতিক সংকট ও ঋণের জাল গরিব মানুষকে তাদের দেহের অঙ্গ বিক্রি করতে বাধ্য করছে। পেট চালাতে এবং চড়া সুদে নেওয়া ঋণ শোধ করতে ...
“-আমরা গয়া জেলায় বাস করি।-ভারতবর্ষের নাম শুনেছ?ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। কখনও কোথাও যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে?” আরণ্যকের পটভূমি বিহারের পূর্ণিয়া জেলার অন্তগর্ত লবটুলিয়া জঙ্গল। আপাতদৃষ্টিতে এটি নদীর তীরবর্তী এক নির্জন, দুর্গম বন্য প্রান্তর।কিন্তু, এই লবটুলিয়া আসলে আপামর ভারতবর্ষেরই একটি সংক্ষিপ্ত মূর্ত চিত্র। ভারতের গ্রামীণ ...