যাঁরা সমাজের তলায় পচে মরে, যাঁদের দীর্ঘশ্বাসে ভারী হয় বাংলার আকাশ—তাঁরাই এই মাটির মূল প্রাণপ্রবাহ। অথচ ইতিহাস তাদের কপালে এঁকে দিয়েছে চিরবঞ্চনার সিলমোহর। নমশূদ্র৷ সংবিধানের খাতায় তকমাটি ‘তফসিলি জাতি’ বা এসসি হলেও, সমাজের মনস্তত্ত্বে আজও গভীর ভাবে শেকড় গেড়ে রয়েছে সেই পুরনো সামন্ততান্ত্রিক বৈষম্য। শতবর্ষ আগে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর যে ...
উত্তর বা পশ্চিম ভারতের নবরাত্রির সঙ্গে বাংলার দুর্গাপুজোর তফাৎ ভীষণ মৌলিক। নবরাত্রি যেখানে মূলত ব্রত, উপবাস বা কতগুলি নির্দিষ্ট ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ; সেখানে দুর্গাপুজো কেবল কোনো গণ্ডিবদ্ধ ধর্মাচরণের বেড়াজালে আটকে থাকে না। দুর্গাপুজো সমগ্র বাঙালির সর্বাঙ্গীন জীবনচর্চা ও আত্মোপলব্ধি। যেখানে ভক্তির অর্ঘ্য আর সৃষ্টির বিপ্লব মিলেমিশে একাকার হয়ে যায়। ...
আসন্ন ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলার কৃষ্টি ও মননের সবচেয়ে বড় এই উৎসব তার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। তবে এবারের বইমেলার রূপরেখা কেবল সাহিত্যচর্চার গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং তা বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক ভূ-রাজনীতির এক সংবেদনশীল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ...
ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি চর্চিত এব বিষয় হলো—তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির জল্পনা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার বহু আগে থেকেই রাজ্য রাজনীতিতে বিরোধী শিবির, বিশেষ করে শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি নেতার মুখে নিয়মিত শোনা গেছে যে, “এবার অভিষেক গ্রেফতার হচ্ছেন।” ...