Category: সম্পাদক সমীপেষু .

ভারতের গণতন্ত্র আজ এক গভীর বৈপরীত্যের সামনে দাঁড়িয়ে। একদিকে কোটি কোটি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তাঁদের পরিবার বছরের পর বছর ধরে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ দুর্নীতি, বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার অবনতির নির্মম বাস্তবতার মুখোমুখি। অন্যদিকে, এই সংকটের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা আশ্চর্যজনকভাবে সীমিত। যে প্রশ্ন গোটা সমাজকে আন্দোলিত করার কথা, ...

যখন গোটা বিশ্বের মতো ভারতের অসংখ্য মানুষও ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, তখন দেশের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে নীরবে চলছিল আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেখানে দীর্ঘ অনশনে বসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, পরিবেশবিদ ও শিক্ষাসংস্কারক সোনাম ওয়াংচুক। তাঁর এই আন্দোলন ব্যক্তিগত কোনও স্বার্থে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। সোনাম ওয়াংচুকের ...

জীবনযাপনের দৈনিক হিসেবখাতায় বয়স বাড়ার অঙ্কটা বড্ড একঘেয়ে। একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের সকলের চামড়ার ভাঁজে আর পিঠের ব্যথায় কেবল ক্যালেন্ডারের পাতা ওল্টানোর শব্দ পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন মহাজাগতিক নিয়ম মেনে সূর্য আর নক্ষত্রদের আলোও নাকি একটু একটু করে কমে আসছে তা আমি নিজেও আজকাল বেশ বুঝতে পারি—বিজ্ঞানের পরিভাষায় যাকে ...

রেলস্টেশন চত্বর কিংবা তৎসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটগুলোর ওপর বুলডোজার চলছে। রাজ্যের নানা প্রান্তে এমন অভিযান হয়েছে, এখনও হচ্ছে। এক পক্ষ বলছে, আইন তার নিজস্ব গতিতেই চলেছে। অন্য পক্ষের প্রশ্ন, যাঁদের জীবিকা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, তাঁদের ভবিষ্যতের দায় কে নেবে? বিষয়টিকে আবেগ কিংবা রাজনৈতিক অবস্থানের চশমা দিয়ে ...

খুব সোজা-সাপটা একটা কথা দিয়ে শুরু করি। সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চারটি সরকারি কর্মচারী সংগঠনকে নিয়ে বকেয়া ডিএ, সপ্তম বেতন কমিশন প্রভৃতি বিষয়গুলোকে সামনে রেখে এই মাসের ১ তারিখে নবান্নে বৈঠক করেছেন। খুব ভালো কথা! অনেকেই বলছেন এটা সরকারের সদিচ্ছা ও ইতিবাচক দিক। হ্যাঁ, সত্যিই তাই। কারণ ...

যেকোনো ব্যক্তির মূল্যায়ন করা প্রয়োজন তাঁর সময়কালে দাঁড়িয়ে। আমি আজ যে ব্যক্তিত্বকে নিয়ে লিখতে চলেছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে যাঁর প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। স্বাধীনতার ৮০তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি যে মনীষীদের চর্চা হওয়া উচিত তাঁদের মধ্যে অন্যতম ভীমরাও আম্বেদকর। সারা দেশজুড়ে ...

আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনাটি কেবল একটি পাশবিক অপরাধ নয়; সমগ্র সমাজের বিবেকে এক গভীর ও স্থায়ী ক্ষত। সম্প্রতি সেই ঘটনার সুবিচার চেয়ে নির্যাতিতার মা-বাবার একপ্রকার বাধ্য হয়ে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের খবরটি স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যম ছেয়ে ফেলেছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, ...

এক অদ্ভুত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আসলে দোষটা কি সত্যিই আমাদের? নাকি আমরা ভুল সময়ে পৃথিবীতে হাজির হয়েছি? আমার মতো লক্ষ লক্ষ বেকারের প্রশ্ন এটা! আমি ৯০-এর দশকের শেষে জন্মগ্রহণ করেছি। জ্ঞান হওয়া থেকে দেখে আসছি বছর বছর পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, চেনা-পরিচিতদের সরকারি চাকরি হচ্ছে। ভাবতাম বোধহয় এটাই স্বাভাবিক, এটাই ...