দিল্লিতে ককোরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হওয়ার অপরাধে চরম মূল্য চোকাতে হলো এক পরিবারকে। প্রতিবাদী যুবকের বাবাকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে।বাঁকুড়ার ইন্দাস এলাকার বাসিন্দা শেখ আব্দুল হাফিজ সম্প্রতি দিল্লিতে কোরোচ জনতা পার্টির একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন। রাজধানীতে গিয়ে দিল্লি পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখোমুখি হয়েও ...
বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট চিরকালই এক অদ্ভুত দ্বান্দ্বিকতার ঘূর্ণাবর্তে ঘূর্ণায়মান। ক্ষমতার অলিন্দে লালদুর্গের যে লৌহকপাট সুদীর্ঘ সাড়ে তিন দশক ধরে অবিচল দাঁড়িয়েছিল, তাকে চূর্ণ করার ইতিহাস কেবল কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল নয়; তা ছিল রাজনীতির অলৌকিক রূপান্তরের এক মহাকাব্য। রাজনৈতিক সমীকরণের চোরাস্রোতে নব্বইয়ের দশকের শেষভাগে বিজেপি-র Natural Ally হিসেবে উঠে আসা ...
বাংলার রাজনীতি ও সংস্কৃতির দীর্ঘস্থায়ী আখ্যানের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল এবং তার চারপাশের ‘বুদ্ধিজীবী’ বলয়টির দিকে তাকাই, তখন এক অদ্ভুত বিষণ্ণতা ও বিস্ময় আমাদের গ্রাস করে। দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে যখন পরিবর্তন এল, তখন সেই পরিবর্তনের লগ্নটিকে ঘিরে যে প্রগতিশীল ও সৃজনশীল ...
“পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা”- গতকাল এমনই এক পথে নামার সাক্ষী থাকলো বাংলা৷ ১০ ই অগাস্ট ছিলো আইন অমান্য আন্দোলনের ৮৪ বছর। সেই স্মৃতিকে পাথেয় করেই সংযুক্ত কিষাণ মোর্চা, সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশনের আহ্বানে সারা দিয়ে গতকাল পথে নেমেছিলো বাংলার আপামর কিষাণ ...
আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন। যেই সময় তিনি দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। অর্থাৎ যা এখনকার জেনজি-দের গড় বয়স। এই ঐতিহাসিক দিনেই কলকাতায় আসছেন দিল্লির আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তথা সিপিএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় নেত্রী নেহা বোরা (Neha ...
আজ থেকে ঠিক বছর দুই আগের একটি স্মৃতি এখনও দগদগে। কেউ বলে অভয়া, কেউ বা তিলোত্তমা- সেই অভিশপ্ত রাতের পর মেয়েটির নাম মুখে আনাও মানা। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচার আজও অধরা। এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। বিচারের দাবিতে রাতের ...
বাঙালিদের কাছে ২২ শ্রাবণ মন কেমনের দিন। আজ রবি ঠাকুরের প্রস্থানের দিন। ঘটনাচক্রে এবছরের ২২ শ্রাবণটাও বাংলার বাম সমর্থকদের কাছে অভিভাবকের হারা হওয়ার দিন। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব। তাঁর মৃত্যুতে নিঃসন্দেহে দরিদ্র হয়েছিল বাংলার রাজনৈতিক অঙ্গন। আজ তাঁর প্রস্থানের ২ বছর। ঘোর সমালোচকরাও মনে করেন ...
পেটের দায়ে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মুম্বাইতে গাড়ি ধোয়ার কাজ করতেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা সাইদা ফকির। কিন্তু তাঁকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে হঠাৎই আটক করে নবি মুম্বইয়ের সানপাড়া থানার পুলিশ। ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও কোনো যাচাই না করেই তাঁকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে ...
সামনেই ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। সদ্য বাংলায় তসলিমা নাসরিন এলেন, সাদরে তাঁকে গ্রহণ করা হল। বাকস্বাধীনতা , মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠান হল। অথচ সেই শহরেই সাধারণ মানুষকে ‘মুসলমান’ কিনা জিজ্ঞেস করে বেধড়ক মারার অভিযোগ সামনে আসছে। শুভঙ্কর দাস শর্মা নামের বছর ৪০-এর একজন নাট্যকর্মীর সঙ্গে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে ...
দুইজনের নির্বাসনই বিতর্কিত তাই তাঁদের প্রত্যাবর্তনকেও যে বিতর্ক গায়ে মাখতেই হবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবরকন্যা শেখ হাসিনা এবং লেখিকা তসলিমা নাসরিনের ‘ফেরা’ একই সময়ে চর্চায়। একজন ফিরতে চেয়েছিলেন পশ্চিম বাংলায়, আরেকজন ফিরতে চান বাংলাদেশে। দুইজনের নির্বাসনের কারণ, দেশ ছাড়ার কারণ সম্পূর্ণ আলাদা হলেও মিলও থেকে ...