কোনো বস্তুর প্রকৃত সত্তা কী তা আমরা জানি না৷ আমরা যা প্রত্যক্ষ করি তা কেবল রূপান্তরের ধারাপাত ৷ আর এই রূপান্তরের যাত্রাই আমাদের নিয়ে যায় ‘অনন্ত রৌদ্রের’ থেকে ‘শাশ্বত রাত্রির’ দিকে৷ আর এই শাশ্বত রাত্রির বুকে ঘটে যায় যে অনন্ত সূর্যোদয় – সেই আবছায়া কুয়াশার কবি জীবনানন্দ দাশ৷ বিক্ষুব্ধ এ ...
ছাতিম ফোটে এসময়। সন্ধ্যা হলেই উত্তরের জানালা দিয়ে ভেসে আসে চ্যাপটাফুলের মতোন সেই ঘ্রাণ। ছায়া ছায়া পথ ধরে পড়ে থাকে ঝরা শিউলি৷মাড়িয়ে যায় স্কুলবিকেলের দুই বিনুনি আর হাফ প্যাডেল৷ কখনো বা কেউ কুড়িয়ে নেয় ভেজা রুমালে।রোদেলা দূপুরে গা এলিয়ে বসে ছুটির কমিকস্ বই। টেস্টপেপার হাতে বারান্দায় পায়চারি করে মাধ্যমিকের বাধ্য ...
“I will do what I can and I will say what I should. These intolerant voices find strength in our silence. Let them learn to argue using words instead of threats”- Gauri Lankesh দিল্লির যন্তর মন্তরের ধূলিমলিন চত্বর হোক কিংবা সুদূর দক্ষিণের কোনো উত্তাল রাজপথ—আজকের ভারতে স্বাধীন সাংবাদিকতার আকাশ জুড়ে ...
হিন্দু পৌরাণিক কাহিনীর বিশাল ও বর্ণাঢ্য ভাণ্ডারে কতশত রূপক, প্রতীক। যার প্রতিটি মানুষের চেতনা ও আধ্যাত্মিক উপলব্ধিকে সমৃদ্ধ করে। তেমনই এক অন্যতম বিস্ময়কর সৃষ্টি হলো নবগুঞ্জর। নয়টি ভিন্ন ভিন্ন পশুর শরীরের অংশ নিয়ে গঠিত এই রূপটিকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিরাট রূপ বা বিশ্বরূপের একটি বিশেষ ও খণ্ড প্রকাশ বলে ...
সম্প্রতি কোক স্টুডিও বাংলার নতুন সম্প্রচারিত গান “মুল্লুক”-সুরমূর্ছনায় মাতোয়ারা করে তুলেছে সকলকে৷ কিন্তু এই ‘মুল্লুক’ কেবল নিছক একটি সুরের মূর্ছনা নয়; এটি শেকড়হারা মানুষের দীর্ঘশ্বাস এবং শতবর্ষের এক রক্তক্ষয়ী ইতিহাসের জীবন্ত দলিল। মেঘদল-এর মননশীল সংগীতায়োজনে গানটি আমাদের নিয়ে যায় ১৯২১ সালের সেই মর্মান্তিক ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ (নিজ দেশে চলো) ...
স্মৃতি বড়ো অদ্ভুত বিষয়৷ সময় থেকে সময়ান্তরে আবঝা হয়ে যায়৷ সেলুলয়েড কাঁচে রয়ে যায় কিছু দাগ৷ দেরাজ খুললে চোখে মুখে লেপ্টে যায় কেন্দুপাতার গন্ধ৷মায়ের বিয়ের শাড়িতে হাত বোলালে কুঁকড়ে ওঠে পেট৷ দিদার আচারের বয়ামের গায়ে আঁকা থাকে কালসিটে দাগ৷স্মৃতির আসলে নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা হয় না৷ তা আলতা পায়ের ছাপে ...
“প্রতিবাদেরও দণ্ড আছে, এবং মনে করি তারও পুনরায় প্রতিবাদ আবশ্যক। নইলে গায়ের জোরকেই প্রকারান্তরে ন্যায্য বলে স্বীকার করা হয়। এর জন্যই প্রতিবাদ চেয়েছিলাম।”- পথের দাবী প্রসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পৃথিবীর মানচিত্র কেবল কিছু কাল্পনিক রেখা ও ভূখণ্ডের বিন্যাস নয়; এটি আসলে মানুষের তৈরি বিভাজনের দীর্ঘ ইতিহাস, যার প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ...
বাংলা নাট্যমঞ্চ ও চলচ্চিত্রের সম্পর্ক দীর্ঘ ও গৌরবোজ্জ্বল। বাদল সরকারের ‘বল্লভপুরের রূপকথা’, অর্ণ মুখোপাধ্যায়ের ‘অথৈ’ (উইলিয়াম শেকসপিয়রের ‘ওথেলো’র রূপান্তর), শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশেষে’ কিংবা সৃজিত মুখার্জির পরিচালিত ব্রাত্য বসুর রাজনৈতিক নাটকভিত্তিক ‘উইঙ্কল টুইঙ্কল’-এই প্রতিটি উদাহরণ প্রমাণ করে যে মঞ্চের সফল উপাদান বারবার সেলুলয়েডের ফ্রেমে বন্দি হয়েছে।কিন্তু এই সফল উদাহরণগুলোর আড়ালে লুকিয়ে থাকে ...
জসিমউদ্দীন তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে রূপাই ও সাজুর বিরহগাথাকে এই কাঁথার ক্যানভাসে বেঁধেছিলেন। কিন্তু সাহিত্যের সেই ট্র্যাজেডির আড়ালেও লুকিয়ে ছিল বাংলার আবহমান গ্রামীণ সমাজের সংগ্রাম ও অস্তিত্বের বাস্তবতা।‘নকশী কাঁথা’ বললেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত গৃহকোণে একদল গ্রামীণ নারীর আড্ডা, পুরোনো শাড়ির পাড় থেকে সংগৃহীত সুতোর আলপনা আর সুচ-সুতোর ...
বাড়ি বদলের সময় সেদিন হঠাৎ বেরিয়ে এলো জংধরা খয়েরী শিরিষকাগজের মতো খসখসে গা ওয়ালা একটা ছিয়াত্তরের ট্রাঙ্ক। ভিতরটা ঠাসা হাজার একটা খবরের কাগজ, কাগজে মোড়ানো ঠাকুরের ফটোফ্রেম, পুরনো পোকায় কাটা অ্যালবাম আর কয়েকটা হলদে কাগজের খাতা৷ লাল কাগজের মলাট দেওয়া ক টা ডায়েরি৷ দু পাশের পাতায় লেখা, একটায় গান আরেকটায় ...