নকশী কাঁথা: বাঙালি নারীর নীরব প্রতিরোধ ও জীবনের আলেখ্য কংগ্রেস শাসিত কর্ণাটকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্ব যাচাই ও হয়রানির সংকট, ভাষার বুলডোজার! বাংলা থেকে আমেরিকান ক্যাপিটালিজম: সিয়ারসাকারের দাসত্ব ও আভিজাত্যের ইতিহাস অবৈধ মাইনিং এবং পরিবেশ উদাসীনতায় ডুবছে আসাম বালাঘাটে শিশুমৃত্যু,স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা ও বৈগা আদিবাসী সংকট এক বছরের মধ্যে, RSS পরিচালিত ১০০০টি স্কুল খোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী : শিক্ষার গেরুয়াকরণ? মনসুন ওয়েডিং: এক পশলা বৃষ্টিতে ধোয়া সম্পর্কের হিসেব অনুদান কোটি কোটি, প্রার্থী মোটে ১৫! গুজরাটের বেনামী দলগুলোর আড়ালে কি বিশাল কর ফাঁকির খেলা?

Category: রাজনীতি .

বিহারে সবচেয়ে নিরাপদ বাঁকিপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে বিজেপির লজ্জাজনক হার নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। মাত্র দুটি উপনির্বাচনের জয় দিয়ে কোনওভাবেই জাতীয় স্তরের ভোটাভুটির অঙ্ক কষে ফেলা সম্ভব নয়। তবে এই ফলাফল থেকে এটুকু বলা যেতে পারে যে যেকোনও রাজনৈতিক দলেরই একাধিপত্যকে নিশ্চিত এবং একমাত্র ধরে নেওয়া ...

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কেন্দ্র পাটনার বাঁকিপুর। পরপর ৫ বার ওই কেন্দ্রে জিতেছেন নিতিন নবীন। প্রবাদ ছিল ওই কেন্দ্রে ‘কুকুর বেড়াল দাঁড় করালেও বিজেপিই জিতবে’। অন্তত অতীতের নজির তাই বলছে। ১৯৯৫ সালের পর থেকে এই কেন্দ্রে বিজেপি একটি বারের জন্যেও হারেনি। কিন্তু উপনির্বাচনে সম্পূর্ণ বদলে গেল এই আসনের ফলাফল। ...

আজ থেকে বছর তিনেক আগে ২০২৩ সালে আরও একটি আন্দোলনের সাক্ষী থেকেছিল দিল্লি যন্তর-মন্তর। অলিম্পিয়ান ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াসহ একাধিক কুস্তিগীর সরব হয়েছিলেন তৎকালীন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া (WFI) প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ ছিল মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা ও শোষণ করেছেন ব্রিজ ভূষণ। কুস্তিগীরদের ...

যন্তর-মন্তরের প্রতিবাদীদের নিয়ে কুমন্তব্যের জেরে হিন্দুত্ববাদী মতাদর্শবিদ টি. জি. মোহনদাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিরুবনন্তপুরম সিটি সাইবার পুলিশ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, কেরলে বিজেপির প্রাক্তন ‘ইন্টেলেকচুয়াল সেল’-এর কনভেনর ছিলেন মোহনদাস । একটি ৩০ মিনিটের ইউটিউব ভিডিওতে মোহনদাস মন্তব্য করেন যদি আইনশৃঙ্খলার দায়িত্ব তাঁর হাতে থাকত, তাহলে তিনি গুলি চালাতেন। তিনি দাবি ...

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনে গ্রেফতার আরও দুই। সিবিআই এই মামলায় দুই ভাইকে গ্রেফতার করে। যাদের নাম সাগর সোনকর এবং সাহেব সোনকর। এর আগে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল বেশ কিছু জনকে যারা মূলত সুপারি কিলার। শুক্রবার টানা জিজ্ঞাসাবাদের পর দুই ভাইকে গ্রেফতার করে সিবিআই। ...

নাম মোহাম্মদ জুনেইদ। পরিচয় যন্তর-মন্তরে চলতে থাকা প্রতিবাদ বিক্ষোভের স্বেচ্ছাসেবক। সংহতি জানাতে এসেছিলেন ছাত্র আন্দোলনকে। পরে সেই বিক্ষোভেরই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন গাজিয়াবাদের বছর ২৬-এর যুবক জুনেইদ মালিক। আইনে স্নাতক জুনেইদ জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতিও নিচ্ছেন সঙ্গে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই আন্দোলনে তাঁর অবদান মানুষ দেখেছে। আবার সোশ্যাল মিডিয়ার ...

রাজধানীর যন্তরমন্তরে ক্রমেই জোট বাঁধছে ‘ককরোচ’রা। নেহাতই মিমের ছলে তৈরি হওয়া একটা পেজ রাতারাতি সমর্থন পেতে শুরু করে ভারতের ছাত্র-যুব জেন-জিদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের যুব সম্প্রদায়ের একাংশকে ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করার পরই অভিজিৎ দীপকের মস্তিষ্কপ্রসূত এই অনলাইন মুভমেন্ট একটি বৃহত্তর রূপ নেয়। গত ২০ ...

‘জুলফিকার’-এ গান ছিল একটি। নচিকেতা চক্রবর্তীর গাওয়া। তার কয়েকটি পংক্তি ছিল এমন— ‘..রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ অন্য কেউ তা পরবে আজ।’’ মমতা ব্যানার্জি কোন দিক থেকেই ‘রাজা’ নন। অভিষেক ব্যানার্জিও ‘যুবরাজ’ নন। তবে দলের নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সাংসদ এমনকি তাঁর পিসির ...

শহরের দক্ষিণপ্রান্তের ব্যস্ততম মোড়ের সন্ধে। এক বিরাট উন্মত্ত ‘মব’ এসে আছড়ে ভাঙছে বিরাট নিয়ন ফ্লেক্স। যাতে লেখা—‘আমার ভালোবাসার শহর কলকাতা’। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, ওই আগ্রাসী ভীড়ের উত্তেজক শ্লোগান—“ভাঙ, অক্ষরগুলো ভাঙ”। কী আশ্চর্য! অক্ষরগুলো তো বাংলা ভাষার। পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে মাত্রই চব্বিশ ঘণ্টা আগে। তখনও নতুন মন্ত্রীসভা শপথও নেয়নি। ভারতীয় ...

বিধানসভায় পা রেখেছেন ৯০ জনের বেশি স্বয়ংসেবক। মন্ত্রীসভাতেও তারা আছেন। পশ্চিমবঙ্গে আরএসএস-এর এমন সাফল্যের নজির নেই। গত দেড় দশকে তাদের শাখা, সংগঠন বেড়েছে। এবার তারা বড় সংখ্যায় হাজির বিধানসভায়। তারা রাজ্যের বিজেপি সরকারের থিঙ্কট্যাঙ্ক, চালিকা শক্তি হবে। যা এর আগে এই রাজ্যে কখনও হয়নি। ইতিমধ্যেই সরকার পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ ...