Tag: West Bengal Politics .

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবে পেরিয়েছে। সংসদে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী – সবাই খুশি! পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেন ‘দুর্গা’। তৎকালীন বিরোধী দলনেতা , ভারতীয় জনসঙ্ঘের অটলবিহারী বাজপেয়ী তাঁকে ‘অভিনব দুর্গা’ সম্বোধন করেছিলেন। মহিলা প্রধানমন্ত্রী ‘দুর্গা’ হতে আপত্তি জানালেন। মাঝে অবশ্য বিতর্ক হয়েছিল বিস্তর। সিপিআই-সাংসদ এস এ দাঙ্গে আপত্তি ...

সম্প্রতি দুর্গাপুজোয় বুকস্টল দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের রোষানলে বামপন্থীরা৷ জল গড়িয়েছে হাইকোর্ট অব্দি৷ এরই মাঝে চতুর্থী থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী দলগুলির বুক স্টল বা পুস্তক বিপণনের ওপর হামলার ঘটনা ঘটছে। ঢাকুরিয়া থেকে বেহালা কিংবা কাঁচরাপাড়া—নানা জায়গায় এই ধরনের হামলা এবং বাধা দানের খবর সামনে এসেছে। ​ গত চার ...

সমাজের সামগ্রিক উন্নয়নের একাধিক সূচকের মধ্যে আর্থসামাজিক উন্নয়ন নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ। আর্থিকভাবে স্বনির্ভর ও স্থিতিশীল হওয়ার সুযোগ না থাকলে কোনও সমাজের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। আর এই জায়গাতেই শিক্ষিত যুবসমাজের কাছে কর্মসংস্থান সবচেয়ে বড় প্রত্যাশা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকলেও, শিক্ষিত যুবসমাজের মধ্যে কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের ...

​পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘মাদ্রাসা সার্ভিস কমিশন’ সম্পূর্ণভাবে তুলে দিয়ে সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের (SSC) একক কাঠামোর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ২৫২টি মাদ্রাসা বন্ধের ...

​পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমাগত চড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার স্বনামধন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠান ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট’ (SRFTI)-চত্বরে চরম বিশৃঙ্খলা ও সংঘর্ষের পরিস্থিতি আমরা দেখেছি ক’দিন আগেই৷ গতকাল ফের বহিরাগত হামলার শিকার হলো SRFTI। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অল ...

সিদ্ধান্তটা আসলে প্রশাসনিক সংস্কারেরই অন্তর্গত। আপাতদৃষ্টিতে এই যুক্তিকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই যুক্তির উলটোদিকে বেশ কিছু যুক্তি রাখা যায়। সরকারি এই সিদ্ধান্তটির প্রেক্ষিতে উত্থাপন করা যায় বেশ কিছু প্রশ্নও। এখানে একটি তথ্যও দিয়ে রাখা দরকার। ২০২৫-এ সংসদে সরকার একটি তথ্য দিয়ে জানিয়েছিল যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভারতের ৫,১৪৯টি সরকারি ...

​উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, হাবরা থেকে বিরাটি— গান্ধী জয়ন্তীর দিনে রাজ্যজুড়ে সিপিআইএম ও বাম গণসংগঠনগুলির ওপর যে নজিরবিহীন আক্রমণ নেমে এল, তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার অধ্যায়কে ফের উসকে দিল। দত্তপুকুরে একাধিক পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগানো, হাবড়ায় ডিওয়াইএফআইয়ের সভায় মারধর এবং বিরাটির বণিক মোড়ে সিপিআইএমের সভামঞ্চ ও ...

আজ ২রা অক্টোবর, গান্ধীজয়ন্তির দিন উত্তর ২৪ পরগনার বিরাটি বণিক মোড়ে এসএফআই (SFI) ও বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত একটি উন্মুক্ত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে নজিরবিহীন হিংসা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই আকস্মিক ও সশস্ত্র হামলায় বাম শিবিরের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব, মহিলা কর্মী এবং ছাত্রনেতা-নেত্রী গুরুতরভাবে আহত হন। ​প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার ...

শুভেন্দু অধিকারী রাজ্যে কংগ্রেসকে পরোক্ষ মদত দিচ্ছেন। পড়ে অবাক লাগছে? কিন্তু অবাক লাগার কথা নয়। শুভেন্দু অধিকারীর রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেস থেকে। তাঁর বাবা শিশির অধিকারী কংগ্রেসের নেতা ছিলেন। তৃণমূল কংগ্রেস তৈরির কাজ শুরু হয়েছে ১৯৯৭ থেকে। ১৯৯৮-এ তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। কিন্তু কাঁথির নেতা শিশির অধিকারী অনেক পরে তৃণমূল কংগ্রেসে যোগ ...

চণ্ডালিকা নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন জাতের ওপরে মানবজন্মকে৷ বৌদ্ধভিক্ষুকের তৃষ্ণা নিবারণে জলদানের অধিকারী হয়েছিল চন্ডালকন্যা। আজ ২০২৬ সাল৷ ৪ঠা মে র পর থেকে মানুষ দেখছেন পরিবর্তনের বাংলা৷ আর এই পরিবর্তনের বাংলায় গত ২৯ জুলাই থেকে জ্যোতিনগর কলোনির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ। ​কলকাতা পৌরসংস্থার (KMC) পাইপলাইন ...