Day: অক্টোবর ২, ২০২৬ .

আজ ২রা অক্টোবর, গান্ধীজয়ন্তির দিন উত্তর ২৪ পরগনার বিরাটি বণিক মোড়ে এসএফআই (SFI) ও বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত একটি উন্মুক্ত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে নজিরবিহীন হিংসা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই আকস্মিক ও সশস্ত্র হামলায় বাম শিবিরের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব, মহিলা কর্মী এবং ছাত্রনেতা-নেত্রী গুরুতরভাবে আহত হন। ​প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার ...

কিছু বছর আগে ​চলচ্চিত্রের পর্দায় আমির খানের গলায় ব্যঙ্গাত্মক সুরে বেজে উঠেছিল সেই বিখ্যাত পংক্তি— “বাপু সেহত্ কে লিয়ে তু তো হানিকারক হ্যায়”। সেদিন ওটা ছিল এক কঠোর পিতৃতান্ত্রিক ও দমনমূলক শাসন ব্যবস্থার এক হাস্যরূপাত্বক গান। কিন্তু আজকের ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় দাঁড়িয়ে এই কথাটির এক নতুন অর্থ তৈরি ...

​ভারতের গণতান্ত্রিক কাঠামোর নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) রাজধানী দিল্লির জন্তরমন্তরে এক উত্তাল বিক্ষোভের সাক্ষী থাকল দেশ। Special Intensive Revision বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ দেওয়া এবং নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ ...

জন্মদিন আজ— গান্ধী’র। কিন্তু আজ তাঁর মৃত্যুর কথাই বলতে হচ্ছে। যাঁর জীবনই শুধু এই দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকতে পারত, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যু রহস্য দেশের সবচেয়ে মারাত্মক বিপদের পোস্টমর্টেম-রিপোর্ট হয়ে থেকে গেছে। ১৯৪৮-এর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধী খুন হন। স্বাধীন দেশের অপরাধ জগতের প্রথম ...

ভারতের গণতান্ত্রিক কাঠামো, নির্বাচন কমিশন এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক যেন দিন দিন নতুন মোড় নিচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের প্রেস ক্লাবে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি তুলে দেশজুড়ে নতুন রাজনৈতিক তরজার জন্ম ...

“এক কচুরি দো সমোসা, ইন মারদো কা ক্যা ভরসা” কিংবা “এক সুট্টা দো চায় , মর্দ জাত হায় হায়”- স্যোশাল মিডিয়ায় প্রতি তিনটে খবরের পর একটা করে রিল৷ দিল্লি জেন-জি উইমেন্স মুভমেন্ট৷ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে ছাত্রীদের এই অভিনব প্রতিবাদ বর্তমান নেট দুনিয়ায় হট টপিক৷ এই স্লোগানগুলি সাধারণ স্টেরিওটাইপ ছেড়ে একদিকে যেমন ...