“পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা”- গতকাল এমনই এক পথে নামার সাক্ষী থাকলো বাংলা৷ ১০ ই অগাস্ট ছিলো আইন অমান্য আন্দোলনের ৮৪ বছর। সেই স্মৃতিকে পাথেয় করেই সংযুক্ত কিষাণ মোর্চা, সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশনের আহ্বানে সারা দিয়ে গতকাল পথে নেমেছিলো বাংলার আপামর কিষাণ ...
আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন। যেই সময় তিনি দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। অর্থাৎ যা এখনকার জেনজি-দের গড় বয়স। এই ঐতিহাসিক দিনেই কলকাতায় আসছেন দিল্লির আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তথা সিপিএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় নেত্রী নেহা বোরা (Neha ...
গত কয়েকদিন ধরেই বাংলায় জনরোষের ঘটনা বেশ ঘন ঘন ঘটছে। এবার জনরোষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূলের কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় চটি, কাদা। ওঠে চোর চোর স্লোগান। বড় ...
দেশের সিস্টেমে একটা জোরদার ধাক্কা দিয়ে নিজেদের দাবিদাওয়া ছিনিয়ে এনেছে নতুন প্রজন্ম। জেনজি-দের খুশি করতে মরিয়া সরকার থেকে বিরোধীরা। শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত কনসার্টের আদলে সাজানো Chhatron Ki Goonj-অনুষ্ঠানে দেশের যুবসমাজের পিঠ চাপড়ে দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশের যুবসমাজকে ভারতের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন ...
বাঙালিদের কাছে ২২ শ্রাবণ মন কেমনের দিন। আজ রবি ঠাকুরের প্রস্থানের দিন। ঘটনাচক্রে এবছরের ২২ শ্রাবণটাও বাংলার বাম সমর্থকদের কাছে অভিভাবকের হারা হওয়ার দিন। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব। তাঁর মৃত্যুতে নিঃসন্দেহে দরিদ্র হয়েছিল বাংলার রাজনৈতিক অঙ্গন। আজ তাঁর প্রস্থানের ২ বছর। ঘোর সমালোচকরাও মনে করেন ...
২০২৩ সালে ভারতীয় কুস্তিগীরদের করা যৌন হেনস্থা মামলায় সদ্য বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন WFI প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। আদালতের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রয়োজনীয় মানদণ্ডে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে- তাইই বেকসুর খালাস করা হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে। ক্লিনচিট পাওয়ার পরেই ব্রিজভূষণ অযোধ্যায় পা ...
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং কারচুপির বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়েছিলেন ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি দিল্লির আন্দোলনের অন্যতম মুখ, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সর্বভারতীয় সভাপতি। শুক্রবার মিছিলে নেহাকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। দেশদ্রোহী স্লোগান তোলা হয় তাঁর ...
দুইজনের নির্বাসনই বিতর্কিত তাই তাঁদের প্রত্যাবর্তনকেও যে বিতর্ক গায়ে মাখতেই হবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবরকন্যা শেখ হাসিনা এবং লেখিকা তসলিমা নাসরিনের ‘ফেরা’ একই সময়ে চর্চায়। একজন ফিরতে চেয়েছিলেন পশ্চিম বাংলায়, আরেকজন ফিরতে চান বাংলাদেশে। দুইজনের নির্বাসনের কারণ, দেশ ছাড়ার কারণ সম্পূর্ণ আলাদা হলেও মিলও থেকে ...
রাজ্যের বিভিন্ন প্রান্তে মসজিদের মাইক খুলে নেওয়ার একগুচ্ছ অভিযোগ পেয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ৪ঠা মে বিজেপি ক্ষমতায় আসার পরেই মাইকের আওয়াজের ডেসিবল বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। এরপরেও কেন মাইক খুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, বা মাইক খুলে নিতে বাধ্য করা হচ্ছে, জানতে চেয়ে পুলিশকে চিঠি দেন নওশাদ সিদ্দিকী। ...
দিল্লির আন্দোলন দেশজুড়ে ছাত্রদের সাহস জুগিয়েছে তা বলাই বাহুল্য। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে অন্য মাত্রায় পৌঁছে দেয় প্রকৌশলী, শিক্ষাবীদ সোনম ওয়াংচুকের অনশন। তাঁর একরোখা জেদ এবং দাবির সামনে পরবর্তীতে মাথা নত করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। এবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম ...