Tag: Jadavpur University .

“মানুষ যা হচ্ছে হবে, মানুষের যা হবার নয়”- পরিবর্তনের ​বাংলার শিক্ষাঙ্গন আজ এক গভীর ও অন্ধকার সংকটের মুখোমুখি। কখনো যাদবপুর কখনো  SRFTI- বাংলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বারবার নেমে আসছে আক্রমণ৷  কলকাতার প্রখ্যাত মুক্তমনা ফিল্ম ইনস্টিটিউট—সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর ক্যাম্পাসে সম্প্রতি যে নক্কারজনক হিংসাত্মক ঘটনা ঘটে গেল  তা আরও ...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ত্রিশূল হাতে অর্ধনগ্ন নাগা সন্ন্যাসীদের নাচ। একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে পড়েছেন তাঁরা। অস্ত্র হাতে গোটা যাদবপুরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন যেন। চারনম্বর গেটের বন্ধ ফটকের উপরে উঠে পড়েছেন একাধিক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী। তাঁদের কারও পায়ের চাপে ভেঙে পড়ছে শিল্পী নন্দলাল বসুর হাতে-তৈরি বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। ...

যেসব অমলকান্তিরা রোদ্দুর হতে চায় তাদের সবার একটা আশ্রয়স্থল আছে। শিয়ালদা থেকে দক্ষিণে কয়েকটা স্টেশন পরেই যাদবপুর স্টেশন, সেখানেই জায়গাটা – বিখ্যাত অথবা কুখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফল হয়নি? চিন্তা নেই! আছে প্রবেশিকা পরীক্ষার স্বস্তি। আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ? ভয় কী? তবু যদি তুমি আসতে চাও, খোলা ...

রাজ্য রাজনীতিতে ফের একবার উত্তাপ বাড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা সংক্রান্ত নতুন বিল। সম্প্রতি বিধানসভায় পেশ হতে চলা একটি সংশোধনী বিল এবং রাজনৈতিক দলগুলির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন মোড় নিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাপ্রবাহ কেবল একটি বিশ্ববিদ্যালয় দখলের লড়াই নয়, বরং রাজ্যজুড়ে মতাদর্শগত ও ক্ষমতার ...

যাদবপুরে এই আক্রমণ কি প্রথম? শুধুই কি যাদবপুর? দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকেই কেন দখল করতে উন্মুখ সংঘ পরিবার? মূল প্রশ্নটা এখানেই। রাজ্যে ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই যাদবপুর দখলে বারবার ঝাঁপিয়েছে সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাতে যোগ্য সঙ্গত দিয়েছে সংঘের রাজনৈতিক মুখ বিজেপি। আর এই ঝাঁপিয়ে পড়া কখনই যে ...

​যাদবপুর বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কোনো সাধারণ প্রাঙ্গণ নয়; এটি চিন্তার এক অবিনশ্বর ক্যানভাস, যেখানে যুগ যুগ ধরে প্রতিবাদের ভাষা জীবন্ত হয়ে উঠেছে ব্রাশের টানে আর দেওয়াল লিখনির মারপ্যাঁচে। কিন্তু সম্প্রতি সেই ঐতিহাসিক ক্যাম্পাসের দেওয়ালে যখন সাদা চুনকামের প্রলেপ পড়ে, তখন তা কেবল কিছু আপত্তিকর স্লোগান মোছার প্রশাসনিক দায়িত্ব হয়ে থাকে ...

বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায় ABVP এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে, যেখানে একাধিক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে এই সংঘর্ষ শুরু হয় FETSU -এর একটি বৈঠক চলাকালীন, যেখানে ABVP-ঘনিষ্ঠ এক গবেষক উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই তীব্র বাদানুবাদ শুরু হয়।ঘটনা পরবর্তীকালে, যাদবপুর ...

আপনি কখনও ভেবে দেখেছেন, বিজেপি ও আরএসএস যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণের কেন্দ্র বস্তু হিসেবে মাঝেমধ্যে বেছে নেয় কেন? যাদবপুর ক্যাম্পাসে কোনও ঘটনা ঘটলেই দক্ষিণপন্থী নেতারা কেন ছাত্রছাত্রীদের দিকে ‘দেশবিরোধী’, ‘মাওবাদী’, ‘দেশদ্রোহী’ কিংবা ‘আরবান নকশাল’ শব্দগুলি ছুড়ে দেন? আবার এবিভিপি কোনও সংঘর্ষে জড়ালেই বিজেপি নেতৃত্ব কেন তৎক্ষণাৎ জানিয়ে দেয়, এবিভিপি তাদের ছাত্রসংগঠন ...

​২০২১ সালের মার্চ মাস—যখন করোনা অতিমারির করাল গ্রাসে বিপর্যস্ত গোটা দেশ, লকডাউনের কড়া বেড়াজালে থমকে গিয়েছিল স্বাভাবিক জনজীবন, ঠিক তখনই কলকাতার বুকে জ্বলে উঠেছিল শিক্ষার এক অবৈতনিক প্রদীপ। বিশ্ববিদ্যালয়ের ঘেরাটোপ পেরিয়ে যাদবপুরের এক কোণে তৈরি হয়েছিল “আশু তিমিরের পাঠশালা”। উদ্দেশ্য ছিল —মহামারীর ধাক্কায় যে নিম্নবিত্ত পরিবারের শিশুরা স্কুলছুট হয়ে পেটের ...

​গতকাল গভীর রাতের অন্ধকারে যে তান্ডব ও হিংসাত্মক পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হলো, তা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিসরকে রক্তাক্ত করেনি, বরং গোটা রাজ্য রাজনীতিকে এক নতুন ও শিউরে ওঠার মতো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাতের নীরবতাকে ভেঙে গণতন্ত্রের ওপর নেমে আসল আক্রমণ৷ আর ক্যাম্পাস সাক্ষী থাকলো বহিরাগত হামলার৷ ...