বার্লিনের প্রাচীর ভাঙার প্রবল ঠান্ডার রাতের গল্প ঠান্ডা হয়েছে বেশ! মিথ্যাচার আর বিশ্বাসঘাতকতার ইতিহাস ঠান্ডা হয়ে যায়নি এখনও। ঠান্ডা হয়ে যায়নি বার্লিনের পতনের ওপর দাঁড়িয়ে সেদিনের পশ্চিমা উদারনীতির বিজয়োল্লাসের ইতিহাস। মনে করিয়ে দিতে চাই মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুইয়ামা তাঁর বিখ্যাত ‘The End of History and the Last Man’ গ্রন্থে দাবি ...
আজকের আধুনিক বিশ্বে খেলাধুলা কেবল বিনোদনের গণ্ডিতে আবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে অধিকার, অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়ের এক শক্তিশালী রাজনৈতিক মঞ্চ। বিবিসি বাংলা-র পরিবেশিত একটি বিশেষ সাক্ষাৎকারে উঠে আসা ট্রান্সজেন্ডার ক্রিকেটার আনায়া বাঙ্গারের গল্প কেবল এক ব্যক্তির ২২ গজে ফেরার লড়াই নয়, এটি বিশ্ব ক্রীড়া রাজনীতির এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের ...
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ত্রিশূল হাতে অর্ধনগ্ন নাগা সন্ন্যাসীদের নাচ। একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে পড়েছেন তাঁরা। অস্ত্র হাতে গোটা যাদবপুরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন যেন। চারনম্বর গেটের বন্ধ ফটকের উপরে উঠে পড়েছেন একাধিক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী। তাঁদের কারও পায়ের চাপে ভেঙে পড়ছে শিল্পী নন্দলাল বসুর হাতে-তৈরি বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। ...
পরীক্ষার মরসুমেই স্কুল-কলেজে বাধ্যতামূলক “নমো সেবা”, শিক্ষাক্ষেত্রে শিক্ষাটাই সেকেন্ডারি! রাজ্যের স্কুল ও কলেজগুলিতে পরীক্ষা চলাকালীন ‘বিকশিত ভারত’ কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক যাত্রার সাফল্য উদযাপনে নাটক মঞ্চস্থ করার নির্দেশিকাকে জারি করেছে কেন্দ্র৷ দেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলগুলিতে ‘নমো সেবা’ ...
ঋতিকা চোপড়া, দ্য নেম ইজ্ এনাফ সাংবাদিকতা যখন নিছক তথ্য পরিবেশনের গণ্ডি পেরিয়ে ইতিহাসের মুখোমুখি দাঁড়ায়, তখন তা অক্ষরের সীমানা ছাড়িয়ে প্রামাণিক দলিলে রূপ নেয়। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রেসিডেন্ট এডিটর ঋতিকা চোপড়া আজকের পাতাজোড়া প্রতিবেদনে ঠিক এই কাজটিই করেছেন। গণতন্ত্রের যে স্তম্ভগুলোর ওপর দাঁড়িয়ে থাকে একটি স্বাধীন দেশের সার্বভৌমিকতা—নির্বাচন কমিশন আজ ...