Tag: West Bengal Politics .

গত কয়েকদিন ধরেই বাংলায় জনরোষের ঘটনা বেশ ঘন ঘন ঘটছে। এবার জনরোষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূলের কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় চটি, কাদা। ওঠে চোর চোর স্লোগান। বড় ...

বাঙালিদের কাছে ২২ শ্রাবণ মন কেমনের দিন। আজ রবি ঠাকুরের প্রস্থানের দিন। ঘটনাচক্রে এবছরের ২২ শ্রাবণটাও বাংলার বাম সমর্থকদের কাছে অভিভাবকের হারা হওয়ার দিন। বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব। তাঁর মৃত্যুতে নিঃসন্দেহে দরিদ্র হয়েছিল বাংলার রাজনৈতিক অঙ্গন। আজ তাঁর প্রস্থানের ২ বছর। ঘোর সমালোচকরাও মনে করেন ...

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর মানুষের প্রত্যাশা ছিল দ্রুত দৃশ্যমান পরিবর্তন। নির্বাচনী প্রচারে উন্নয়ন, সুশাসন, শিল্পায়ন এবং “সোনার বাংলা” গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নতুন সরকারের প্রতি জনমানসে বড় আশা তৈরি করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর কয়েক মাসের অভিজ্ঞতায় রাজ্যের বহু মানুষের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সরকারের দীর্ঘমেয়াদি ...

অনেকদিনের রাজনৈতিক চাপানউতোরে কার্যত ইতি। গত ৪ঠা মে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা NCPI-এ তে যোগ দিয়েছিলেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। তালিকায় ছিলেন দেব, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া সহ একাধিক সাংসদ। তবে তাঁদের এখনও এনসিপিআই সদস্য হিসেবে ...

পালাবদলের পর আমূল বদলে গিয়েছে রাজ্য-রাজনীতি। নতুন একাধিক ঘটনা প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। ‘ডিম থেরাপি’, ‘বুলডোজার রাজ’, ‘এনকাউন্টার’ এই সরকারের আমলে নতুন। অন্যদিকে ভোটে ভরাডুবির পর তৃণমূল দলটাও ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তৈরী হয়েছে দুটি আলাদা শিবিরও। একাধিক জায়গায় বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।  এবার নিজেদের দলের কিছু কর্মী ...

শ্রাবণী মেলার সূচনালগ্নে দাঁড়িয়ে এক সম্পূর্ণ নতুন তারকেশ্বর গড়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মেলা প্রাঙ্গণ থেকে তিনি স্পষ্ট জানান, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ কিংবা মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালের আদলেই ভোল বদলে ফেলা হবে তারকেশ্বর ধামের। শৈবতীর্থকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার বদ্ধপরিকর। উত্তরপ্রদেশের আদলে ...

রাজ্যে পালাবদলের পরেই পুর নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। গ্রেফতারের পর প্রথম ১৮৬ পাতার চার্জশিট পেশ ED-র। কোটি কোটি টাকা দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, বেআইনি লেনদেন সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রীকে। বৃহস্পতিবার ইডি-র চার্জশিটে উল্লেখ করা হয় প্রায় ২০ কোটি টাকার ও তছরুপ ...

বাংলার রাজনীতিতে নতুন সংস্করণ ‘ডিম থেরাপি’। যা আগে কখনওই রাজ্য রাজনীতির ট্রেন্ডে ছিল না। পালা বদলের পর থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের এই ডিম হামলার মুখে পড়তে হয়েছে। এবার আক্রমণ নেমে এল মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর। মঙ্গলবার সকালে নিহত দলীয় কর্মী মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে শীতলকুচিতে গিয়েছিলেন বামনেত্রী। সেখান থেকে ...

বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম বরশাল পঞ্চায়েতের অন্তর্গত। উপপ্রধান ভাদু শেখ রাস্তার ধারে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলেন। চারটে মোটরবাইকে চড়ে কিছু লোক তাঁকে ঘিরে ফেলে। প্রথমে বোমা ছোঁড়ে। তারপর পিস্তল থেকে গুলি চালায়। কয়েকঘণ্টার মধ্যেই পালটা অ্যাকশন। অভিযুক্ত সঞ্জু শেখ ও তাঁর প্রতিবেশীদের বাড়িতে হামলা হয়। বোমা ছোঁড়া হয় ...

মমতা ব্যানার্জির এবারের ২১শে জুলাইয়ের সভা কি কংগ্রেসের ব্যানারে হবে? সম্ভাবনা খুব উজ্বল বলা যাচ্ছে না এখনই। আবার ফুৎকারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ১৯৯৩-এর ২১জুলাই-র মহাকরণ অভিযানের কারণ সম্পর্কে মমতা ব্যানার্জি বরাবর দাবি করেছেন যে, ‘সিপিএম-এর সায়েন্টিফিক রিগিং’য়ের বিরুদ্ধে সেদিন তিনি মহাকরণ অভিযান করেছিলেন। সেই অভিযান হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। ...