সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে এহেন জনসমর্থন পাওয়া চাট্টিখানি কথা নয়। অভিজিৎ দীপকের একটি পোস্টার যে দেশের একাংশের ছাত্রযুবদের লড়াইয়ের সাহারা হয়ে উঠবে তা বোধহয় শুরুতে তিনিও বুঝতে পারেননি। কার্যত অসাধ্য সাধনই করেছেন তাঁরা। নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে যেই ছাত্রদের মৃত্যু হল তাঁদের বিচার চেয়ে এনেছে ককরোচ জনতা পার্টি সহ ...
আজ থেকে বছর তিনেক আগে ২০২৩ সালে আরও একটি আন্দোলনের সাক্ষী থেকেছিল দিল্লি যন্তর-মন্তর। অলিম্পিয়ান ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াসহ একাধিক কুস্তিগীর সরব হয়েছিলেন তৎকালীন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া (WFI) প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ ছিল মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা ও শোষণ করেছেন ব্রিজ ভূষণ। কুস্তিগীরদের ...
যন্তর-মন্তরের প্রতিবাদীদের নিয়ে কুমন্তব্যের জেরে হিন্দুত্ববাদী মতাদর্শবিদ টি. জি. মোহনদাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিরুবনন্তপুরম সিটি সাইবার পুলিশ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, কেরলে বিজেপির প্রাক্তন ‘ইন্টেলেকচুয়াল সেল’-এর কনভেনর ছিলেন মোহনদাস । একটি ৩০ মিনিটের ইউটিউব ভিডিওতে মোহনদাস মন্তব্য করেন যদি আইনশৃঙ্খলার দায়িত্ব তাঁর হাতে থাকত, তাহলে তিনি গুলি চালাতেন। তিনি দাবি ...
নাম মোহাম্মদ জুনেইদ। পরিচয় যন্তর-মন্তরে চলতে থাকা প্রতিবাদ বিক্ষোভের স্বেচ্ছাসেবক। সংহতি জানাতে এসেছিলেন ছাত্র আন্দোলনকে। পরে সেই বিক্ষোভেরই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন গাজিয়াবাদের বছর ২৬-এর যুবক জুনেইদ মালিক। আইনে স্নাতক জুনেইদ জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতিও নিচ্ছেন সঙ্গে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই আন্দোলনে তাঁর অবদান মানুষ দেখেছে। আবার সোশ্যাল মিডিয়ার ...
ককরোচদের আন্দোলনের বিরাট জয়। যন্তর-মন্তরে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সরকারের দাবি, ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও অস্থিরতা দূর করে পরিস্থিতি স্বাভাবিক করতেই জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ককরোচ জনতা পার্টি (CJP)-ও তাদের প্রধান অবস্থান-বিক্ষোভ তুলে নেওয়ার ঘোষণা ...
দিল্লিতে আন্দোলনকারীদের ভিড় ক্রমেই বাড়তে শুরু করেছে। সারা দেশ থেকেই সমর্থন পাচ্ছেন ককরোচরা। NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজধানী। পরিস্থিতির জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। যন্তর-মন্তর ও কনট প্লেসে বিক্ষোভকারীদের ...
ভারতের গণতন্ত্র আজ এক গভীর বৈপরীত্যের সামনে দাঁড়িয়ে। একদিকে কোটি কোটি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তাঁদের পরিবার বছরের পর বছর ধরে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ দুর্নীতি, বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার অবনতির নির্মম বাস্তবতার মুখোমুখি। অন্যদিকে, এই সংকটের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা আশ্চর্যজনকভাবে সীমিত। যে প্রশ্ন গোটা সমাজকে আন্দোলিত করার কথা, ...
২০ জুলাই এক স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাক্ষী ও থেকেছে রাজধানী। ককরোচ জনতা পার্টির (CJP) ডাকে ছাত্র-যুবদের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর চলেছে পুলিশের নির্মম লাঠিচার্জ। ছোড়া হয়েছে হয়েছে কাঁদানে গ্যাস, তারপরেও আন্দোলনের পথ থেকে সরছে না ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যন্তর-মন্তরে তাদের অবস্থান-বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে। ছাত্রছাত্রীদের উপর ...
২১ দিনে পড়েছিল সোনম ওয়াংচুকের অনশন। তাঁর সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল ছাত্র-যুবরা, ৪জন ছাত্র ছাত্রী ছিলেন অনশনেও। তাদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা। মেইনস্ট্রিম মিডিয়ায় সেভাবে প্রচার না পেলেও, সোশ্যাল মিডিয়ার দৌলতেই এই আন্দোলন পৌঁছে গিয়েছিল দেশের সর্বত্র। মিলছিল সংহতি, সমর্থনও। ...