নেতার মাথায় অক্সিজেন কম হলে তিনি পুলিশকে লক্ষ্য করে বোমা মারতে বলেন। রাজ্যবাসীকে তেমনই জানানো, শেখানো হয়েছে। আম জনতার মাথার দাম কম। তাঁদের সামর্থ্য সীমিত। তাদের সাহস ইতরের দুঃসাহস হয়ে উঠতে পারে না। তারা তুলনামূলক কম দামের বস্তু বেছে নেন নিজেদের রাগ দেখানোর জন্য। তাই ডিম ছোঁড়া হয়েছে শনিবার, সোনারপুরে। ...
দোরগোড়ায় রাজ্যের প্রথম দফার ভোট। সব দলের প্রচার এখন তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টারে চেপে গোটা রাজ্য চষে ফেলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অসমের ...
কখনও খুব কাছ থেকে কোনো দক্ষ জাদুকরের তাসের খেলা খেয়াল করেছেন? জাদুকর যখন তাসের বান্ডিলটা আপনার সামনে মেলে ধরে হাসিমুখে বলেন, “যেকোনো একটা তাস বেছে নিন,” আপনি তখন নিজেকে দারুণ ক্ষমতাবান ভাবেন। আপনি অনেক ভেবেচিন্তে, নিজের স্বাধীন ইচ্ছায় একটা তাস তুলে নেন। কিন্তু খেলা শেষে যখন জাদুকর ঠিক ওই তাসটাই ...
প্রত্যাশামতোই নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল রাষ্ট্রীয় স্বতন্ত্র দল। গতবছর সেপ্টেম্বর মাসে নেপালে সরকার-বিরোধী গণ-অভ্যুত্থানের পর যখন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)-এর নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি ওলি সাময়িকভাবে দেশ ছাড়তে বাধ্য হলেন, কাঠমাণ্ডুর রাস্তার দখল নিয়েছিল নেপালের জেন-জি। জনপ্রিয় র্যাপ-শিল্পী থেকে রাজনীতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠা সেদিনের জন-আন্দোলনের ...
এই এক অদ্ভুত সময়। সত্যি বাংলার মানুষ অনেক কিছু দেখেছে। দাঙ্গা, দেশ ভাগ, কংগ্রেস শাসন, খাদ্য আন্দোলন, নকশাল আন্দোলন, সিপিএমের লাল জামানা, সিঙ্গুর, নন্দীগ্রাম, কালীঘাটের টালির চালের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া, অনেক কিছু। কিন্তু হঠাৎ করেই জলজ্যান্ত মানুষটা, যে বাংলায় ভোট দিয়ে আসছে বিগত ২০-২৫ বা তারও বেশি বছর ধরে, ...
পশ্চিমবঙ্গের “পলিটিক্যাল সোসাইটি” সংক্রান্ত আলোচনায় এই সেদিনও বারবার ঘুরে ফিরে আসত যে জিনিসটি, তার নাম “সংগঠন”। বস্তুত, বঙ্গের দলীয় রাজনৈতিক সমাজ, তার সামাজিক-রাজনৈতিক আধিপত্যের ধরন, “সংগঠন” ব্যতিরেকে বিশ্লেষণ করা কঠিনই ছিল না, ছিল অসম্ভবও। সিপিএম জমানার “এলসি” দাপট, কে না জানে। আবার সিপিএমের পূর্বসূরি কংগ্রেস বা উত্তরসূরি তৃণমূল জমানা, তাদেরও ...
এবার বুদ্ধদেব ভট্টাচার্য নেই। পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচনের সময়সূচির ঘোষনা হয়ে গেছে। দু’ দফায় ভোট গ্রহণ হবে। আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল। ৪ঠা মে ফল ঘোষণার জন্য নির্দ্ধারিত। কিন্তু এবার তাঁর কোনও ভাষ্য পাবে না পশ্চিমবঙ্গ। ১৯৯৮-এ তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ। সেবারের পঞ্চায়েত নির্বাচনেই তৃণমূল কংগ্রেস বিজেপি’র সঙ্গে জোট বেঁধে রাজ্যের ...