রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং প্রশাসনিক নজরদারি ফের একবার কাঠগড়ায়। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মাত্র এক সপ্তাহে ৬০ জন নবজাতকের মৃত্যু এবং এর মধ্যে একদিনেই ১০ জন শিশুর প্রাণহানির ঘটনা রাজ্য রাজনীতিতে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঘটা এই মর্মান্তিক পরিণতি কেবল কয়েকটি পরিসংখ্যান ...
বাঙালির প্রাণের উৎসব, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিশ্বাঙ্গনের এই সর্ববৃহৎ সাহিত্যিক মিলনমেলা এবার এক অন্য মাত্রিক সমীকরণে এসে দাঁড়িয়েছে। আসন্ন ২০২৭ সালের বইমেলা পরিচালনা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ২৪ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি গঠনের পরই সাহিত্য ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। একদিকে মেলা ...
‘হু ইজ কিষাণজী?’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন। পরপর দু’দিন করেছেন—সোমবার এবং মঙ্গলবার। ঠিক করেছেন। ঠিক প্রশ্ন করেছেন। প্রশ্ন করাই উচিত— কে কিষাণজী? লোকটি কত বড় মাতব্বর?যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের হস্টেলে নাকি কিষাণজীর ছবি আছে। কিষাণজীকে নাকি সেখানে ছাত্রছাত্রীরা সেলাম জানায়। যদি এমন কিছু হয়, কেন জানাবে? যদি এমন ...
যে মাটিতে একদিন শিক্ষার আলো ছড়িয়েছিলেন বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ, সেই মাটিতেই আজ শিক্ষক আছেন, কিন্তু একটিও ছাত্র বা ছাত্রী নেই—এমন স্কুলের সংখ্যা ৪ হাজার ১৩৩! এই সংখ্যাটি শুধু পরিসংখ্যানের মারপ্যাঁচ নয়, এটি এক গভীর নীতিহীনতার শ্বেতপত্র। কেন্দ্রীয় রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, তা যেকোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে স্তম্ভিত করে দেবে।দেশজুড়ে যেখানে ...