নকশী কাঁথা: বাঙালি নারীর নীরব প্রতিরোধ ও জীবনের আলেখ্য কংগ্রেস শাসিত কর্ণাটকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্ব যাচাই ও হয়রানির সংকট, ভাষার বুলডোজার! বাংলা থেকে আমেরিকান ক্যাপিটালিজম: সিয়ারসাকারের দাসত্ব ও আভিজাত্যের ইতিহাস অবৈধ মাইনিং এবং পরিবেশ উদাসীনতায় ডুবছে আসাম বালাঘাটে শিশুমৃত্যু,স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা ও বৈগা আদিবাসী সংকট এক বছরের মধ্যে, RSS পরিচালিত ১০০০টি স্কুল খোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী : শিক্ষার গেরুয়াকরণ? মনসুন ওয়েডিং: এক পশলা বৃষ্টিতে ধোয়া সম্পর্কের হিসেব অনুদান কোটি কোটি, প্রার্থী মোটে ১৫! গুজরাটের বেনামী দলগুলোর আড়ালে কি বিশাল কর ফাঁকির খেলা?

কমনওয়েলথ শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের, কে জিতলেন?

১২ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

আজ থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। তবে গেমস শুরু হওয়ার আগেই একটা পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। বক্সিং-এ পদক জিতেছেন লভলীনা বরগোহাঁই। একাধিক বক্সার নাম তুলে নেওয়ায়, একটি পদক জিতবেনই। বক্সিং রিংয়ে নামার আগেই তা নিশ্চিত হয়ে গিয়েছে।


৭৫ কেজি বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত

কমনওয়েলথে মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগ শুরুই হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। কিন্তু সেখানে আট বক্সার নেই। তিন বক্সার নাম তুলে নিয়েছেন। ফলে তিন বক্সার সরাসরি সেমিফাইনালে উঠে গিয়েছেন। তাঁদের মধ্যেই রয়েছেন লভলীনা।


কেন পদক পাচ্ছেন লাভলীনা?

সেমিফাইনালে ওঠা চার অ্যাথলেটই পদক পাবেন। তৃতীয় ও চতুর্থ প্রতিযোগি ব্রোঞ্জ পাবেন। ফলে নিশ্চিত হয়ে গেল লভলীনার পদক। অর্থাৎ শুরু থেকেই সোনা জেতার দিকে ফোকাস করতে পারবেন ভারতীয় বক্সার।

এবারের কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর প্যারিস অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে হারতে হয় তাঁকে। এর মধ্যেই ২০২২ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো পদক জেতেন।

কমনওয়েলথ গেমস হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ৭৪টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট অংশ নিচ্ছেন। ১০টি খেলায় ২১৫ সোনার পদকের জন্য লড়াই হবে। ১৯৩৪ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভারত এই নিয়ে ১৯ বার অংশ নিচ্ছে।

গতবারের কমনওয়েলথে ভারতের পারফরম্যান্স


গত বার ইংল্যান্ডের বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্স ছিল দেখার মতো। ২২ সোনা, ১৬ রুপো ও ২৩ ব্রোঞ্জ, অর্থাৎ, মোট ৬১ পদক জিতেছিল ভারত। কুস্তিতে ৬, টেবল টেনিসে ৪, ব্যাডমিন্টন, বক্সিং ও ভারোত্তোলনে ৩, অ্যাথলেটিক্স, লন বল ও প্যারা পাওয়ারলিফ্টিংয়ে ১ করে সোনা জিতেছিল ভারত। পদক তালিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পর চার নম্বরে শেষ করেছিল তারা। এ বারও প্রতিযোগিতা শুরুর আগেই প্রথম পদক নিশ্চিত করে ফেলল ভারত।

অন্যান্য প্রতিবেদন.