Tag: HOw .

​বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে একটি নির্দিষ্ট নাম আজ গভীর ক্ষত এবং সুতীব্র প্রতিবাদের প্রতীক—‘অভয়া’। আর জি কর আকস্মিকতার জেরে যাঁদের জীবন এক পলকে ওলটপালট হয়ে গিয়েছিল, সেই অভয়ার মা রত্না দেবনাথের রাজনীতিতে পদার্পণ এবং পরবর্তীতে তাঁর মুখনিঃসৃত আক্ষেপ—”রাজনীতিতে আসতাম না, যদি সবকিছুর পরিবর্তন হতো”—আজ বাংলার রাজনৈতিক ময়দানে এক গভীর ...

UNESCO ‘ র একটি নতুন রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতার কারণে কলকাতা ও মুম্বাই ও ঢাকার মতো শহরের লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন। সোমবার প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি এখন আর দূরবর্তী কোনো হুমকি নয়, বরং তা সবচেয়ে দ্রুতগতিতে ঘটে চলেছে। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ...

চলচ্চিত্রের প্রধান দুটি দিক – ইমেজ ও ধ্বনি৷ কাহিনি ও পরিবেশ বর্ণনা, সঙ্গীতের ছন্দ গতি বাদ্যযন্ত্র, আলো-ছায়া, আর সবশেষে সংলাপ- এই সবকিছুই একটি চলচ্চিত্রের প্রাণ প্রতিষ্ঠা করে তাকে করে তোলে অনন্য৷ বাংলা চলচ্চিত্র ইতিহাসে তেমনই এক অবিসংবাদিত মাইলফলক হলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘পথের পাঁচালী’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের এই রূপায়ণ ...

যাদবপুরে এই আক্রমণ কি প্রথম? শুধুই কি যাদবপুর? দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকেই কেন দখল করতে উন্মুখ সংঘ পরিবার? মূল প্রশ্নটা এখানেই। রাজ্যে ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই যাদবপুর দখলে বারবার ঝাঁপিয়েছে সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাতে যোগ্য সঙ্গত দিয়েছে সংঘের রাজনৈতিক মুখ বিজেপি। আর এই ঝাঁপিয়ে পড়া কখনই যে ...

উত্তরপ্রদেশের বলিয়া জেলার এক সুদূর গ্রাম থেকে উঠে আসা সাত বছরের ছোট্ট মেয়ে রাগিনি। যে বয়সে সমবয়সী শিশুরা বাবা-মায়ের আঙুল ধরে কিংবা স্কুলব্যাগের ভারে সামান্য পথ চলতে চলতে ক্লান্ত হয়ে আবদার করে, সেই বয়সে রাগিনির প্রতিদিনের সকাল শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই দিয়ে। মাত্র ছয় মাস বয়সে এক মর্মান্তিক সড়ক ...

​বাংলার পলিমাটি আর রোদ-বৃষ্টির খামে মোড়া এক অনন্য শিল্পকর্ম হলো জামদানি। এটি কেবল একটি বস্ত্র নয়, বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্য, আবেগ ও নান্দনিক সুষমার জীবন্ত দলিল। মসলিনের উত্তরসূরি হিসেবে পরিচিত জামদানি আজ বিশ্বমঞ্চে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage) স্বীকৃতি লাভ করেছে। মেঘের মতো হালকা আর জলের মতো ...

রঙ মূলত অনুভূতির প্রকাশ, মুক্তির আনন্দ। কিন্তু যখন একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ কোনো নির্দিষ্ট রংকে নিজের রাজনৈতিক ইশতেহারের একমাত্র প্রতীক হিসেবে দাগিয়ে দেয়, তখন সেই রঙের নিজস্ব স্বকীয়তা হারিয়ে যায়।গতকাল আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে হিন্দুত্ববাদী দল সশরীরে উপস্থিত হয়ে বলপূর্বক গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার যে ঘটনা ঘটিয়েছে , তা নিছক কোনো ...

আজ বর্ষাকাল। আমি জানালা দিয়ে দেখি বুকে, গায়ে জল নিয়ে ছুটতে থাকা লোকজন। এমনই একটা দিনে ঋতুপর্ণ ঘোষ নিবেদিত ‘ রেইনকোট ‘ – এর কথা মনে পড়ে যায়। ও’ হেনরি ‘ র একটি গল্প অনুসরণে লেখা এই সিনেমাটি যেন সাক্ষাৎ এক কবিতা। বৃষ্টি এই ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ...

​কলকাতা থেকে শুরু করে মুম্বাই, দিল্লি থেকে চেন্নাই—ভারতের প্রতিটি মেট্রোপলিটন শহরের ধমনীতে মিশে আছে এক উপেক্ষিত জনজাতি। শহরের মানচিত্র থেকে মুছে যাওয়া মুখ। ফুটপাতবাসী। রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে যারা কংক্রিটের ফুটপাতকে নিজেদের একমাত্র ঠিকানা বানিয়েছেন। রাষ্ট্র যখন কোটি কোটি টাকা খরচ করে ‘শেল্টার হোম’ তৈরি করে, তখন প্রশ্ন জাগে—কেন পেটের টানে ...

​অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসী জার্মানির অবারিত সাম্রাজ্যবিস্তার ও বর্ণবাদী নীতি কেবল সম্মুখ সমরেই লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়নি, বরং অধিকৃত অঞ্চলগুলোর অগণিত মানুষকে পরিণত করেছিল ক্রীতদাসে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবরুদ্ধ ও অধিকৃত জনপদগুলো থেকে জোরপূর্বক তরুণ-তরুণীদের ধরে নিয়ে যাওয়া হতো জার্মানিতে বা স্থানীয় ব্যারন ও মিলিশিয়াদের ব্যক্তিগত সম্পত্তিতে—যাদের জার্মান ...