ভারতের রাজনীতিতে ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাস বর্তমানে ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে তীব্র হাতিয়ার। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আতশবাজি এবং দীপাবলি উৎসব উদযাপন এক অদ্ভূত প্রশ্ন তুলেছে৷ আতশবাজি বা বারুদের ব্যবহার নাকি সনাতন সংস্কৃতির অংশ! তাই কি? নাকি এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক সংমিশ্রণ? ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ভারতে বারুদ ও ...
রবীন্দ্রনাথ লিখেছিলেন, “আজিকে তোমার মধুর মুরতী, হেরিনু শরত প্রভাতে..”। নীল আকাশের সাদা মেঘ, ক্ষেত বা নদীর কূলে কাশফুল জানান দেয় শরৎকাল সমাগত। বাঙালির প্রিয় শারদ উৎসব। মায়ের আগমন এবারে ঘোড়ায় চড়ে। পঞ্জিকা মতে আসা ও যাওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করে। দেবীর আগমন ঘোড়ায়, যার ফল হিসেবে শাস্ত্রে সামাজিক ও রাজনৈতিক ...
পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারের নিয়মেই বিদায় নিলেন উমা। আলো ঝলমলে মর্ত্য ছেড়ে কৈলাসের পথে পা বাড়ালেন দেবী। কিন্তু রেখে গেলেন এক অমোঘ ক্ষত এবং গভীর আত্মদর্শনের বার্তা। যে বাংলার মাটিতে শতাব্দি ধরে বিজয়া মানেই ছিল সর্বধর্মের মিলনমেলা, কোলাকুলির ওমে জমে থাকা অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া, সেই বাংলার আকাশেই ...
কাঁধে প্রবীণ-হাত। বলছেন – ‘বই নষ্ট কোরো না।’ নব্য তরুণ একরোখা। একের পর একটা বই টেবিল থেকে আছড়ে ফেলছে মাটিতে। প্রবীণ তবুও বিনতিতে ভরসা রাখেন। বলেন, ‘দেখো, পড়ো বই।’। যাদবপুর, বারাসত, বর্ধমান, বীরভূম – সারা বাংলায় বই লুটোপুটি খেলো রাস্তায়। প্রবীণের বিষণ্ণতায় গড়ে ওঠা একটা সভ্যতা যেন – দীর্ঘশ্বাস ফেললো। ...
ছাতিম ফোটে এসময়। সন্ধ্যা হলেই উত্তরের জানালা দিয়ে ভেসে আসে চ্যাপটাফুলের মতোন সেই ঘ্রাণ। ছায়া ছায়া পথ ধরে পড়ে থাকে ঝরা শিউলি৷মাড়িয়ে যায় স্কুলবিকেলের দুই বিনুনি আর হাফ প্যাডেল৷ কখনো বা কেউ কুড়িয়ে নেয় ভেজা রুমালে।রোদেলা দূপুরে গা এলিয়ে বসে ছুটির কমিকস্ বই। টেস্টপেপার হাতে বারান্দায় পায়চারি করে মাধ্যমিকের বাধ্য ...
শহর জুড়ে শিউলিমাস, শিউলিমাসের গায়ে লেগে আছে পুজোর আনন্দ। আমার কাছে পুজো মানে একটা ঋতুর গায়ে লেগে থাকা গন্ধ, ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস, কুয়াশার বুক চিরে উঠে আসা সূর্য, কিংবা সন্ধ্যার হলুদ আলোয় মাতাল হয়ে থাকা ছাতিমের রাস্তা। আমার কাছে পুজো যতটা না উৎসবের, তার চেয়ে অনেক বেশি প্রকৃতির। ...
১৯ ও ২০ শতকের গ্রাম বাংলার পালাবদলে নগরায়নের প্রভাব সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মশক্তি’ প্রবন্ধে একটি কথা বলেছিলেন–‘আমাদের চণ্ডীমন্ডপ হইতে বিলাতি কারখানাঘরের প্রভূত জঞ্জাল যদি ঝাঁট দিয়া না ফেলি, তবে দুই দিক হইতেই মরিব— ‘ স্বাভাবিকভাবেই আমাদের মেনে নিতে অসুবিধা হয় না যে সময়ের স্রোতে আমাদের বাংলার চণ্ডীমন্ডপগুলোর বিলীন আমরা নিজের ...
হিন্দু পৌরাণিক কাহিনীর বিশাল ও বর্ণাঢ্য ভাণ্ডারে কতশত রূপক, প্রতীক। যার প্রতিটি মানুষের চেতনা ও আধ্যাত্মিক উপলব্ধিকে সমৃদ্ধ করে। তেমনই এক অন্যতম বিস্ময়কর সৃষ্টি হলো নবগুঞ্জর। নয়টি ভিন্ন ভিন্ন পশুর শরীরের অংশ নিয়ে গঠিত এই রূপটিকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিরাট রূপ বা বিশ্বরূপের একটি বিশেষ ও খণ্ড প্রকাশ বলে ...
বাংলার শারদোৎসব মানেই আলোর রোশনাই, থিম পুজোর ভিড় আর আধুনিকতার ছোঁয়া,কোথাও আবার বনেদিয়ানা। এই চকমকে আধুনিকতার বহু দূরে, রাঢ় বাংলার নিভৃত কোণে প্রকৃতির কোলে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এমন কিছু স্থান, যা আমাদের হাজার বছরের পুরনো ইতিহাসের সোনালী দরজায় পৌঁছে দেয়। পুরুলিয়া জেলার আড়শা ব্লকের অন্তর্গত কংসাবতী নদীর ...
উনিশ শতকের কলকাতার ইতিহাস কেবল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাস নয়, এটি রূপান্তর, পুনর্জাগরণ এবং সাংস্কৃতিক সংঘাতের এক বর্ণময় অধ্যায়। সেই পরিবর্তনের ঘূর্ণাবর্তে যখন সনাতন গ্রামীণ বাংলার লোকশিল্প নাগরিক সভ্যতার পসরায় মিশে যাচ্ছিল, ঠিক তখনই কলকাতার আদি বুক চিরে দাঁড়িয়ে থাকা কালীঘাট মন্দিরের চত্বরে জন্ম নেয় এক নতুন দৃশ্যশিল্প—কালীঘাট পটচিত্র। ধর্মীয় ...