শহর জুড়ে শিউলিমাস, শিউলিমাসের গায়ে লেগে আছে পুজোর আনন্দ। আমার কাছে পুজো মানে একটা ঋতুর গায়ে লেগে থাকা গন্ধ, ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস, কুয়াশার বুক চিরে উঠে আসা সূর্য, কিংবা সন্ধ্যার হলুদ আলোয় মাতাল হয়ে থাকা ছাতিমের রাস্তা। আমার কাছে পুজো যতটা না উৎসবের, তার চেয়ে অনেক বেশি প্রকৃতির। ...
ফ্যাশনকে আমরা বিচার করি—রং, কাট, স্টাইল, ট্রেন্ড। কিন্তু ফ্যাশনের আসল অবস্থান এর বাইরেও, এটি মানুষের চেতনার ভেতরে। এটি কেবল শরীরকে সাজায় না, বরং আমাদের সামাজিক অবস্থান, মানসিকতা এবং সময়ের সঙ্গে আমাদের সম্পর্ককে প্রকাশ করে। তবুও আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রি এমন এক কাঠামোর মধ্যে আটকে পড়েছে, যেখানে মৌলিকতার চেয়ে অনুকরণই বেশি নিরাপদ ...