ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযান সফল?

২৮ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

সোমবার (২০ জুলাই), সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই, ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানে যুক্ত হন হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ। এই মিছিল পূর্ব ঘোষিত হলেও প্রশাসন এই মিছিলের অনুমতি দেয়নি ফলত দিল্লি পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড বসায়।

ছাত্রছাত্রীদের সাথে এদিন যুক্ত হন রাজনৈতিক এবং বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখ। রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজ়মি। এ ছাড়া, আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, লিবারেশনের সাংসদ রাজারাম সিংহ, রাজস্থানের সাংসদ আমরা রাম দেখা করেছিলেন অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে।

সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানে যোগ দিতে দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। পুলিশ প্রথম থেকেই প্রস্তুত ছিল। সংসদের উদ্দেশে মিছিল পা বাড়াতেই তা দমনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। মিছিলের উপর চলে লাঠি এবং টিয়ার গ্যাস। আহত হন অনেকেই।

সংসদ স্ট্রিট, জনপথ, টলস্টয় মার্গ-সহ বিভিন্ন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের সময় বিপুল সংখ্যক আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আশ্রয়ের জন্য গুরদোয়ারা বাংলা সাহিবে ঢুকে পড়েন। পরে গুরদোয়ারা কর্তৃপক্ষ তাঁদের নিরাপদে বাইরে বের করে দেন বলে বিক্ষোভকারী ও গুরদোয়ারা কর্তৃপক্ষের বক্তব্য।

মিছিল রুখতে বন্ধ করা হয় রাজীব চক, প্যাটেল চক এবং জনপথের মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। এই স্টেশনগুলোতে মেট্রো থামলেও বন্ধ রাখা হয় মেট্রো গেট ফলত অনেকেই এখানে নামতে পারেননি। জন্তর এবং মিছিলের রাস্তায় বসানো হয় জ্যামার। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও ব্যাহত করা হয়েছে।

তবুও আটকানো যায়নি মিছিল। সমগ্র দেশ থেকে ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ এসে যোগ দিয়েছেন এই মিছিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে।

অবশেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। দিলেন আশ্বাসও। জানালেন, তিনি নিজে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছে তাদের দাবির মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট (NEET) পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।

ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ প্রধান অভিজিৎ। বিরোধী দলের বিভিন্ন সংসদদের অনুরোধে এবং সংসদে এই বিষয়ে আলোচনার আশ্বাসের পর অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স’ অ্যাসোসিয়েশনের (আইসা) তিন সদস্য— নেহা বোরা, মণীশ কুমার এবং আমীন অমিতোজ তাদের ২৩ দিনের অনশন ভাঙেন। এসএফআই (SFI) সর্বভারতীয় সভাপতি আদর্শ এম. সাজি এবং যুগ্ম সম্পাদক ঐশী ঘোষও তাঁদের অনশন কর্মসূচি শেষ করেছেন।

অন্যান্য প্রতিবেদন.