Category: শারদসংখ্যা, ২০২৬ .

কাঁধে প্রবীণ-হাত। বলছেন – ‘বই নষ্ট কোরো না।’ নব্য তরুণ একরোখা। একের পর একটা বই টেবিল থেকে আছড়ে ফেলছে মাটিতে। প্রবীণ তবুও বিনতিতে ভরসা রাখেন। বলেন, ‘দেখো, পড়ো বই।’। যাদবপুর, বারাসত, বর্ধমান, বীরভূম – সারা বাংলায় বই লুটোপুটি খেলো রাস্তায়। প্রবীণের বিষণ্ণতায় গড়ে ওঠা একটা সভ্যতা যেন – দীর্ঘশ্বাস ফেললো। ...

অক্টোবরের এই মাঝামাঝি সময়টা একটু অদ্ভুত। বাতাসে খানিক শীতের আমেজ লাগে, শুষ্ক হয়ে থাকা বাতাসে ছাতিমের গন্ধ মৃদু-মন্দ তালে ছড়াতে থাকে। দুগ্গা পুজোও এক পলকে শেষ হয়ে যায়। ঠিক এই সময়ে অনেকদিন আগে ফেলে আসা মূহুর্তগুলো মনের দরজায় আলতো করে কড়া নেড়ে যায়। মনটা খানিক ভারাক্রান্ত হয়ে থাকে। এই ভারাক্রান্ত ...

ছাতিম ফোটে এসময়। সন্ধ্যা হলেই উত্তরের জানালা দিয়ে ভেসে আসে চ্যাপটাফুলের মতোন সেই ঘ্রাণ। ছায়া ছায়া পথ ধরে পড়ে থাকে ঝরা শিউলি৷মাড়িয়ে যায় স্কুলবিকেলের দুই বিনুনি আর হাফ প্যাডেল৷ কখনো বা কেউ কুড়িয়ে নেয় ভেজা রুমালে।রোদেলা দূপুরে গা এলিয়ে বসে ছুটির কমিকস্ বই। টেস্টপেপার হাতে বারান্দায় পায়চারি করে মাধ্যমিকের বাধ্য ...

লিব্রিসাইড বা বিবলিওক্লিজম পৃথিবীতে আগাগোড়াই আছে। প্রশ্ন বা বিরোধী-চিন্তাকে উপড়ে ফেলা যার লক্ষ্য। ‘ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, বা মুছতে হবে প্রশ্নের সূত্র!’ সন্ত্রাসবাদীরা, মৌলবাদীরা, ধর্মান্ধ শাসকরা, বিদেশী আক্রমণকারীরা গত ২০০০ বছরে বারবার পুঁথি পুড়িয়েছে। জ্ঞানপিপাসুকে হত্যা করেছে নির্দ্বিধায়। শূদ্রকের মৃত্যুর কারণ ছিল জ্ঞানপিপাসা। ভারতে অন্ত্যজকে, নিম্নবর্ণকে যুগযুগ ধরে জ্ঞানার্জন ...

শহর জুড়ে শিউলিমাস, শিউলিমাসের গায়ে লেগে আছে পুজোর আনন্দ। আমার কাছে পুজো মানে একটা ঋতুর গায়ে লেগে থাকা গন্ধ, ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস, কুয়াশার বুক চিরে উঠে আসা সূর্য, কিংবা সন্ধ্যার হলুদ আলোয় মাতাল হয়ে থাকা ছাতিমের রাস্তা। আমার কাছে পুজো যতটা না উৎসবের, তার চেয়ে অনেক বেশি প্রকৃতির। ...

১৯ ও ২০ শতকের গ্রাম বাংলার পালাবদলে নগরায়নের প্রভাব সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মশক্তি’ প্রবন্ধে একটি কথা বলেছিলেন–‘আমাদের চণ্ডীমন্ডপ হইতে বিলাতি কারখানাঘরের প্রভূত জঞ্জাল যদি ঝাঁট দিয়া না ফেলি, তবে দুই দিক হইতেই মরিব— ‘ স্বাভাবিকভাবেই আমাদের মেনে নিতে অসুবিধা হয় না যে সময়ের স্রোতে আমাদের বাংলার চণ্ডীমন্ডপগুলোর বিলীন আমরা নিজের ...

জীবনভরই মাগ্গিগণ্ডা। অভাব মেটে না। নতুন বাড়ি পুরনো হতে হতে – রিপেয়ার চলতেই থাকে। খরা-বন্যা লেগেই আছে। আছে দেশকালের বিপত্তি। দুর্গতি। অসুরকে দুর্গতি ভাবলে – অপার ভাব জাগে। অষ্টমীর অঞ্জলিতে নানান দুর্গতির নালিশ জমা হয়। মঙ্গল কর মা। ভাঙাঘর দালান হতে হতে ভাসুর-দেওর আলাদা হয়েছে। সাধের বেলগাছটা আজো দাঁড়িয়ে! ওই ...

আলু আর পোস্ত—দুটোই যেন বাঙালির রোজকার জীবনের সঙ্গে মিশে আছে। আর সেই আলুপোস্ত যদি হয় মায়ের হাতের, তবে তার স্বাদটাই আলাদা। পুষ্টির হিসেব পরে হবে, কিন্তু পোস্তর মধ্যে একটা ব্যাপার আছে—যে পদে মিশবে, তাকেই নিজের মতো করে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। আলু আর পোস্তর জন্ম বাংলায় না হলেও, বাঙালির ...

উৎসব আলো আলো পথঘাট। উড়ো উড়ো বেলুন। রাস্তার পাশে রোল চাউমিন বিরিয়ানির সারি সারি দোকান৷ ম্যাচিং শাড়ি পাঞ্জাবি। নতুন জুতোর ফোস্কা। রুট ভুলে অটোর ছুটোছুটি, ভাড়া বেহিসেবি। বন্ধুদের রিইউনিয়ন৷ প্রেম৷ শ্যামল-সন্ধ্যার গান। হাওয়াই মিঠাই। নতুন জামায় ঘেমে-নেয়ে লম্বা লাইনে অপেক্ষা৷ ক্লান্ত পায়ে ফুটপাথে দুদণ্ড জিরিয়ে নিয়েই ফের শুরু হাঁটা৷ অষ্টমীতে ...

পুজো আসছে। ক্যালেন্ডারের পাতায় তারিখ যত এগিয়ে আসছে, ততই বাড়ি ফেরার একটা অদ্ভুত তাগিদ অনুভব করছি। যে শহরটাকে একদিন পিছনে ফেলে অন্য প্রদেশে কাজের খোঁজে বেরিয়ে পড়েছিলাম, সেই শহরটাই আজও বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাকে টেনে নিয়ে আসে। অথচ এই ফেরা শুধু বাড়ির জন্য নয়। কিছু মুখ, কিছু স্মৃতি, আর ...