Category: ফিচার .

​ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উজ্জ্বল প্রতিশ্রুতির আড়ালে রয়ে গেছে এক করুণ ও মর্মান্তিক বাস্তব চিত্র। তামিলনাড়ুর নামাক্কল জেলার পল্লিপালায়াম এবং কোমারাপালায়ন অঞ্চলের দিকে তাকালে দেখা যায়, কীভাবে তীব্র অর্থনৈতিক সংকট ও ঋণের জাল গরিব মানুষকে তাদের দেহের অঙ্গ বিক্রি করতে বাধ্য করছে। পেট চালাতে এবং চড়া সুদে নেওয়া ঋণ শোধ করতে ...

“-আমরা গয়া জেলায় বাস করি।-ভারতবর্ষের নাম শুনেছ?ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। কখনও কোথাও যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে?” ​আরণ্যকের পটভূমি বিহারের পূর্ণিয়া জেলার অন্তগর্ত লবটুলিয়া জঙ্গল। আপাতদৃষ্টিতে এটি নদীর তীরবর্তী এক নির্জন, দুর্গম বন্য প্রান্তর।কিন্তু, এই লবটুলিয়া আসলে আপামর ভারতবর্ষেরই একটি সংক্ষিপ্ত মূর্ত চিত্র। ভারতের গ্রামীণ ...

পৃথিবীর গভীর, গভীরতর অসুখ এখন৷ ধর্মের অসুখ৷ আর এই ধর্মের অসুখ যখন যখন যেখানে যেখানে মহামারীর মতো ছড়িয়ে পড়ে তখন তখন সেখানে সেখানে বেড়ে ওঠে সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর অত্যাচার৷ কখনো সেই সংখ্যালঘুর নাম প্যালেস্তাইন কখনো সেই সংখ্যালঘুর নাম রোহিত ভেমুলা আর কখনো তার নাম চিন্ময় কৃষ্ণ দাস৷ গত বৃহস্পতিবার সকালে ...

নয় সেপ্টেম্বর গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের দিকে ‘গেরুয়া সম্মান যাত্রা’। মিছিলের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ কিংবা কিষেণজি কে ‘রেড স্যালুট’ দেওয়া লোকেদের তিনি ‘শিকড় থেকে উপড়ে ফেলবেন’। খুব ভালো কথা! গণতন্ত্রে যদি একজন মুখ্যমন্ত্রীর ভাষাই ‘উপড়ে ফেলব’ হয়, তা ...

“আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়;যে লেখে বেদনা বে-বুঝ বাঁশীতে কেমনে দেখাব তায়?” -জসীমউদ্দিন বর্ণমালা,আমার দুঃখিনী বর্ণমালা৷ বর্ণমালার কোনো দেশ হয় না৷ ভাষার কোনো ধর্ম হয় না৷ ভাষা কেবল মানুষের বেঁচে থাকার, অনুভূতির এবং ভাব প্রকাশের শাশ্বত বাহন। শিশুর বলা প্রথম তুর্কি শব্দ- ” বাবা”৷ মায়ের ঘুমপাড়ানিয়া গানের সেই ...

​উত্তরাধুনিক রাজনৈতিক ডিসকোর্সে যখন প্রথাগত ধর্মীয় জাতীয়তাবাদ এবং ঐতিহ্যের রোমান্টিকীকরণকে একাকার করে দেখা হয়, তখন সত্যজিত রায়ের ১৯৬০ সালের মাস্টারপিস ‘দেবী’ চলচ্চিত্রটি এক গভীর অন্তর্দৃষ্টির জানালা খুলে দেয়। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি কেবল কুসংস্কারের বিরুদ্ধে একটি সাধারণ প্রতিবাদ নয়; বরং এটি হলো পিতৃতান্ত্রিক হিন্দু সমাজকাঠামোয় দেবত্ব আরোপের মনস্তত্ত্ব ...

সেখ সামাদের এতিমখানায় তৈরি হয়েছিল ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।’ ২০০৭-এর ৫ই জানুয়ারি। কমিটির পতাকার রঙও ঠিক হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে— কালো।নন্দীগ্রাম-১নং ব্লক অফিসের কাছেই সামাদের সেই এতিমখানা। সামাদ ঘোরতর তৃণমূল সমর্থক ছিলেন। তাঁর এতিমখানাতেই নন্দীগ্রামে তৎকালীন সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করতে কমিটির পাশাপাশি পতাকার রঙও ঠিক হয়েছিল। আন্দোলনকে নির্দিষ্ট ...

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মার্বেল পাথরে বাঁধানো বারান্দা থেকে দূরে, যেখানে গঙ্গার আর্দ্র হাওয়ায় চটকলের চিমনি থেকে নুনপোড়া ধোঁয়া আর মানুষের দীর্ঘশ্বাস মিশে একাকার হয়—সেখানকার ফুটপাতের ধুলো আর আধপেটা খাওয়া মানুষের ভিড়ে নেমে এসেছিলেন এক ব্যতিক্রমী পুরুষ। সৌম্যেন্দ্রনাথ ঠাকুর । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং সুধীন্দ্রনাথ ঠাকুরের সন্তান হিসেবে বিত্ত-বৈভবের পসরা, ...

যাঁরা সমাজের তলায় পচে মরে, যাঁদের দীর্ঘশ্বাসে ভারী হয় বাংলার আকাশ—তাঁরাই এই মাটির মূল প্রাণপ্রবাহ। অথচ ইতিহাস তাদের কপালে এঁকে দিয়েছে চিরবঞ্চনার সিলমোহর। নমশূদ্র৷ সংবিধানের খাতায় তকমাটি ‘তফসিলি জাতি’ বা এসসি হলেও, সমাজের মনস্তত্ত্বে আজও গভীর ভাবে শেকড় গেড়ে রয়েছে সেই পুরনো সামন্ততান্ত্রিক বৈষম্য। শতবর্ষ আগে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর যে ...

উত্তর বা পশ্চিম ভারতের নবরাত্রির সঙ্গে বাংলার দুর্গাপুজোর তফাৎ ভীষণ মৌলিক। নবরাত্রি যেখানে মূলত ব্রত, উপবাস বা কতগুলি নির্দিষ্ট ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ; সেখানে দুর্গাপুজো কেবল কোনো গণ্ডিবদ্ধ ধর্মাচরণের বেড়াজালে আটকে থাকে না। দুর্গাপুজো সমগ্র বাঙালির সর্বাঙ্গীন জীবনচর্চা ও আত্মোপলব্ধি। যেখানে ভক্তির অর্ঘ্য আর সৃষ্টির বিপ্লব মিলেমিশে একাকার হয়ে যায়। ...