উত্তমকুমার থেকে চিন্ময় রায়, বা পাড়ার ব্রজভূষণবাবু থেকে ব্যারিস্টার অখিল ঘোষ- বাঙালির পোষাক ঐতিহ্য, সংস্কৃতি আর বনেদিয়ানার এক অনুপম বাহক ছিলো সেকালীন ‘গিলে করা পাঞ্জাবি’। আধুনিক ডিজাইনার লেবেল, কৃত্রিম সিল্ক কিংবা ফাস্ট ফ্যাশনের এই যুগে হয়তো সেই দিনগুলো অতীত, কিন্তু একসময় বাঙালি ভদ্রলোকের আত্মমর্যাদা এবং স্ট্যাটাস সিম্বল ছিল এই বিশেষ ...
ভারতের গ্র্যান্ড মুফতি হিসেবে পরিচিত কেরালার প্রবীণ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমেদ-এর সাম্প্রতিক মন্তব্য দেশের রাজনীতি এবং মুসলিম সমাজে নারী অধিকার সংক্রান্ত বিতর্ককে নতুন মোড় দিয়েছে। কোচিতে একটি সম্মেলনে তিনি মন্তব্য করেন যে, নারীদের ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত এবং তাদের প্রকাশ্য জনজীবন থেকে দূরে রাখা আবশ্যক। তিনি নারীদের ...
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উজ্জ্বল প্রতিশ্রুতির আড়ালে রয়ে গেছে এক করুণ ও মর্মান্তিক বাস্তব চিত্র। তামিলনাড়ুর নামাক্কল জেলার পল্লিপালায়াম এবং কোমারাপালায়ন অঞ্চলের দিকে তাকালে দেখা যায়, কীভাবে তীব্র অর্থনৈতিক সংকট ও ঋণের জাল গরিব মানুষকে তাদের দেহের অঙ্গ বিক্রি করতে বাধ্য করছে। পেট চালাতে এবং চড়া সুদে নেওয়া ঋণ শোধ করতে ...
“-আমরা গয়া জেলায় বাস করি।-ভারতবর্ষের নাম শুনেছ?ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। কখনও কোথাও যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে?” আরণ্যকের পটভূমি বিহারের পূর্ণিয়া জেলার অন্তগর্ত লবটুলিয়া জঙ্গল। আপাতদৃষ্টিতে এটি নদীর তীরবর্তী এক নির্জন, দুর্গম বন্য প্রান্তর।কিন্তু, এই লবটুলিয়া আসলে আপামর ভারতবর্ষেরই একটি সংক্ষিপ্ত মূর্ত চিত্র। ভারতের গ্রামীণ ...
পৃথিবীর গভীর, গভীরতর অসুখ এখন৷ ধর্মের অসুখ৷ আর এই ধর্মের অসুখ যখন যখন যেখানে যেখানে মহামারীর মতো ছড়িয়ে পড়ে তখন তখন সেখানে সেখানে বেড়ে ওঠে সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর অত্যাচার৷ কখনো সেই সংখ্যালঘুর নাম প্যালেস্তাইন কখনো সেই সংখ্যালঘুর নাম রোহিত ভেমুলা আর কখনো তার নাম চিন্ময় কৃষ্ণ দাস৷ গত বৃহস্পতিবার সকালে ...
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৮ সালে, তাঁর রচিত একটি রূপক-সাংকেতিক নাটকের নাম হিসেবে শারদোৎসব শব্দটি প্রথম ব্যবহার করেন৷ পরবর্তীকালে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং তার সমকালীন আনন্দ-আয়োজনকে সামগ্রিকভাবে বোঝাতে এই ‘শারদোৎসব’ শব্দটি বাঙালি সমাজের অঙ্গে অঙ্গে জড়িয়ে যায়৷ মাতৃপক্ষের সূচনা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে হৃদয়পূর্ণ করা উচ্চারণে- ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক ...
কলকাতার দুর্গাপুজো আজ কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার অন্যতম বড় প্রদর্শনক্ষেত্র। এই উদযাপনের কেন্দ্রে রয়েছে প্রতিমা শিল্প এবং তার নান্দনিক রূপান্তর। কুমারটুলির কিংবদন্তি মৃৎশিল্পী জি সি পাল (গোরাচাঁদ পাল ও তাঁর উত্তরসূরিরা) একচালা থেকে প্রতিমার যে রিয়ালিস্টিক বা বাস্তবধর্মী রূপের পথপ্রদর্শক ...
“আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়;যে লেখে বেদনা বে-বুঝ বাঁশীতে কেমনে দেখাব তায়?” -জসীমউদ্দিন বর্ণমালা,আমার দুঃখিনী বর্ণমালা৷ বর্ণমালার কোনো দেশ হয় না৷ ভাষার কোনো ধর্ম হয় না৷ ভাষা কেবল মানুষের বেঁচে থাকার, অনুভূতির এবং ভাব প্রকাশের শাশ্বত বাহন। শিশুর বলা প্রথম তুর্কি শব্দ- ” বাবা”৷ মায়ের ঘুমপাড়ানিয়া গানের সেই ...
উত্তরাধুনিক রাজনৈতিক ডিসকোর্সে যখন প্রথাগত ধর্মীয় জাতীয়তাবাদ এবং ঐতিহ্যের রোমান্টিকীকরণকে একাকার করে দেখা হয়, তখন সত্যজিত রায়ের ১৯৬০ সালের মাস্টারপিস ‘দেবী’ চলচ্চিত্রটি এক গভীর অন্তর্দৃষ্টির জানালা খুলে দেয়। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি কেবল কুসংস্কারের বিরুদ্ধে একটি সাধারণ প্রতিবাদ নয়; বরং এটি হলো পিতৃতান্ত্রিক হিন্দু সমাজকাঠামোয় দেবত্ব আরোপের মনস্তত্ত্ব ...
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মার্বেল পাথরে বাঁধানো বারান্দা থেকে দূরে, যেখানে গঙ্গার আর্দ্র হাওয়ায় চটকলের চিমনি থেকে নুনপোড়া ধোঁয়া আর মানুষের দীর্ঘশ্বাস মিশে একাকার হয়—সেখানকার ফুটপাতের ধুলো আর আধপেটা খাওয়া মানুষের ভিড়ে নেমে এসেছিলেন এক ব্যতিক্রমী পুরুষ। সৌম্যেন্দ্রনাথ ঠাকুর । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং সুধীন্দ্রনাথ ঠাকুরের সন্তান হিসেবে বিত্ত-বৈভবের পসরা, ...