শিয়ালদহ টু ধর্মতলা, বাম ছাত্রযুবদের সমর্থনে এবার ককরোচদের মহামিছিল কলকাতায়

৫ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

দিল্লির ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেই । মুম্বই, বিহার, বেঙ্গালুরুর পর এবার কলকাতায় । নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লড়ছে দেশের ছাত্র-যুবরা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলনের আঁচ। শুক্রবার বেলা আড়াইটেয় শিয়ালদহতে জমায়েতের ডাক দিয়েছে বাম সংগঠনগুলি সহ বৃহত্তর ছাত্র-সমাজ।

জাতীয় পতাকা, মনীষীদের ছবি, প্রিয় পতাকা নিয়ে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০ জুলাই সংসদ অভিযানে দিল্লিতে ছাত্রদের উপর লাঠিচার্জের ঘটনায় ফুঁসে উঠেছে বাংলার ছাত্র যুবরাও। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এনটিএ বাতিলের দাবিতে, দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে একজোট ছাত্ররা।

ইতিমধ্যেই, এই ঘটনার জেরে সুর নরম হয়েছে কেন্দ্রীয় সরকারের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা সচিবের পদ থেকে সরানো হয়েছে বিনীত জোশীকে। জেপি নাড্ডার উপস্থিতিতে অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। তবে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তায় ছাত্রদের প্রধান দাবী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

শোনা যাচ্ছিল সিজেপির তরফে আরও একটি মিছিলের অনুমতি চেয়ে চিঠি জমা দেওয়া হয়েছিল পুলিশের কাছে। কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে সেই অনুমতি মেলেনি ককরোচদের। তাই শিয়ালদহ ধর্মতলার প্রতিবাদ মিছিলেই যোগ দেবেন তাঁরা।

এই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন। কিন্তু অন্য কারও কোনও উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে।

অন্যান্য প্রতিবেদন.