“The press is the best instrument for enlightening the mind of man.” — Thomas Jefferson অর্থাৎ মানুষের মননকে আলোকিত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সংবাদমাধ্যম। যদিও কোন সংবাদ মাধ্যম তা কতটা করবে আর কতটা করবে না, তা পুরোটাই নির্ভর করে তাঁদের ‘হাউজ পলিসি’র উপর। খবর তৈরি হয় ঘটনাস্থলে, তারপর পেশ ...
দিল্লির যন্তর-মন্তরে চলমান ছাত্র আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। সেই উত্তাপেই বাম-ছাত্রযুবদের ডাকে কলকাতার ককরোচদের সমর্থনে এক মহামিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা। ২৪ জুলাই বেলা আড়াইটের সময় জমায়েতের ডাক দেওয়া হয়েছিল ধর্মতলায়। ধর্মতলামুখী এই মিছিলে নামল বাংলার ছাত্র-যুবদের ঢল। তেরঙ্গা, রকমারি পোস্টার, বি.আর আম্বেদকরের ছবি, লাল পতাকা, মনীষীদের ছবি, সংবিধান ...
দিল্লির ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেই । মুম্বই, বিহার, বেঙ্গালুরুর পর এবার কলকাতায় । নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লড়ছে দেশের ছাত্র-যুবরা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলনের আঁচ। শুক্রবার বেলা আড়াইটেয় শিয়ালদহতে জমায়েতের ডাক দিয়েছে বাম সংগঠনগুলি সহ বৃহত্তর ছাত্র-সমাজ। জাতীয় পতাকা, ...