Delay in teacher recruitment west bengal ২৬ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চাইছে রাজ্য ও এসএসসি সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা?

অমরনাথ যাত্রার শুরুতেই গলে যাচ্ছে বাবা বরফানি, অমঙ্গল না আশঙ্কা?

৭৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

শুরু হয়েছে অমরনাথ যাত্রা৷ পহেলগাম জঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে এক বছর পর জম্মু-কাশ্মীরের পর্যটন ও তীর্থযাত্রায় আবার জোয়ার এসেছে। এবারের অমরনাথ যাত্রায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর ঢল নামার কথা। প্রায় ৬ দিন হল শুরু হয়েছে অমরনাথ যাত্রা। কিন্তু যাকে দেখতে এই আকুতি, উৎসাহ সেই বরফের শিবলিঙ্গ বাবা বরফানি নাটকীয়ভাবে গলতে শুরু করেছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে বরফানির উচ্চতা। ৫৭ দিনের এই দীর্ঘ তীর্থযাত্রার এখনও ৫০ দিনেরও বেশি বাকি। যাত্রা শুরুর মাত্র ৫ দিনের মাথাতেই গলে গিয়েছে লিঙ্গের প্রায় ৯০%। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ছে দ্রুত সংকুচিত হতে থাকা হিমলিঙ্গের ছবি ও ভিডিও।

ভৌগোলিক দিক থেকে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় কাশ্মীর হিমালয়ের লিডার উপত্যকার কোলে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচুতে অবস্থিত এই রহস্যময় অমরনাথ গুহামন্দির। প্রতি বছর পুণ্যার্থীরা ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটারের পহেলগাম রুট অথবা অপেক্ষাকৃত ছোট কিন্তু অত্যন্ত খাড়া ১৪ কিলোমিটারের বালতাল রুট ধরে বাবা বরফানির দর্শনে পৌঁছান।

পুণ্যার্থীর ঢল

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী ইলতিজা মুফতি অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। গলনশীল শিবলিঙ্গের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে তিনি এই ভঙ্গুর পাহাড়ি পরিবেশের ওপর মানুষের অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্ধারিত দৈনিক সর্বোচ্চ ১০,০০০ পুণ্যার্থীর সীমার কথাও মনে করিয়ে দেন তিনি।

লক্ষ ভক্তসমাগম

শতাব্দী প্রাচীন এই পবিত্র হিমলিঙ্গের অকাল অন্তর্ধানের কারণ কী? কেন সময়ের আগেই গলে যাচ্ছে হিমলিঙ্গ? এ কি কোনও অমঙ্গলের ইঙ্গিত?

৯০% গলে গিয়েছে হিমলিঙ্গ

গবেষকরা বলছেন এই ঘটনার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ৷ প্রথম এবং প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ণ৷ বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে হিমালয়ের হিমবাহ (Glaciers) গলতে শুরু করেছে। অমরনাথ গুহা যে উচ্চতায় অবস্থিত, সেখানেও আগের চেয়ে গড় তাপমাত্রা অনেক বেড়েছে।

এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষ যখন সংকীর্ণ গুহার ভেতরে প্রবেশ করেন, তখন তাঁদের শরীরের তাপমাত্রা, নিঃশ্বাসের উষ্ণতা এবং গুহার ভেতর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ভেতরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায়। গুহার ভেতরে ব্যবহৃত লাইট, পুণ্যার্থীদের কোলাহল, ঘণ্টার আওয়াজ এবং জয়ধ্বনি বাতাসের কম্পন ও উষ্ণতা বাড়িয়ে দেয়, যা নরম বরফের কাঠামোর ক্ষতি করে। তবে বরফানি উধাও হয়ে গেলেও থামছে না যাত্রা। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে ২০২৬ সালের অমরনাথ যাত্রা। এই বছর প্রায় ৪ লক্ষ মানুষ যাত্রার জন্য রেজিষ্ট্রেশন করিয়েছেন৷

অন্যান্য প্রতিবেদন.