স্বাধীনতার দিনে মেঘ করে, আকাশ ছেয়ে আসে উদ্বাস্তু অভিমান। যারা দেশ ভালোবেসে চলে গেলেন, তারাই থেকে গেলেন মূর্তি হয়ে, ছবি হয়ে, গল্প হয়ে… ইদানীং মানুষ সহজ হয়ে ভাবার চেষ্টা করেন। মানুষের কথা ভাবতে, দেশের কথা ভাবতে, দশের কথা ভাবতে কারোর ইশারা লাগবে—এমন তো নয়! যে মানুষ নিজের খেয়াল রাখেন, পাড়ার ...
১৯৪৭-এর ১৫ আগস্ট। গভীর রাতে নিদ্রিত ভারত জেগে উঠেছিল।দীর্ঘ দুশো বছরের ঔপনিবেশিক শাসনের অবসান। ইতিহাসের এক আশ্চর্য সন্ধিক্ষণে যেন ভারতমাতা নতুন করে পরেছিলেন স্বাধীনতার বসন।রেডিওর তরঙ্গে ভেসে আসছিল পণ্ডিত জওহরলাল নেহরুর কণ্ঠ। কোথাও আলো জ্বলছিল, কোথাও পতাকা উঠছিল, কোথাও মানুষের কণ্ঠে উচ্ছ্বাস। মনে হচ্ছিল, দীর্ঘ অন্ধকারের শেষে ভারতবর্ষের আকাশে অবশেষে ...
‘এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো।’ “দেশের জন্য আত্মত্যাগের চেয়ে বড় কোনো সম্মান নেই।” এই কথা বলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। আর সেই দেশের জন্য আত্মত্যাগের ‘পুরস্কার’ তিনি প্রতিনিয়ত পাচ্ছেন নিজের জন্মভূমিতে-বাংলায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভেঙে দেওয়া হয়েছে তাঁর মূর্তি। তাঁর উদ্ধত সেই ডান হাত। সোশ্যাল মিডিয়ায় কারা যেন ছড়িয়ে ...
‘চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে’ পরাধীন দেশে নিজের আত্মবলিদানের দিন আজ ক্ষুদিরাম বসুর। এই মুহূর্তে জেনজি-দের আন্দোলন খুবই চর্চায়। পরাধীন ভারতে ক্ষুদিরাম এমন একটি নাম যিনি মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির মঞ্চে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। কিন্তু ফাঁসির দড়ি গলায় পরার আগে ...
‘বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র’ সুনির্মল বসুর এই লাইনগুলি যেন এক্কেবারে রবি ঠাকুরের জন্যেই লেখা। পরবর্তীতে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা বিষয় হয়ে উঠেছে রবীন্দ্রজীবন ও রচনা। কিন্তু নিজে ছাত্র হিসেবে মোটেও এমন বাঁধাধরা নিয়মকানুনে থাকতে পছন্দ করতেন না রবি। শিক্ষা তাঁর কাছে গন্ডিবদ্ধ, সিলেবাসভিত্তিক, চার দেওয়ালে বন্দি ...
মালদার আদিনা মসজিদ বহুদিন ধরেই বাংলার মধ্যযুগীয় ইতিহাস ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। হিন্দু সুরক্ষা সমিতির দাবি, আদিনা মসজিদ আসলে একটি প্রাচীন আদিনাথ শিবমন্দিরের ওপর নির্মিত। সেই দাবিকে সামনে রেখেই সংগঠনটি মসজিদের ভেতরে পূজার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ ...
বাংলা ‘শাড়ি’ শব্দটির উৎপত্তি মূলত সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ‘শাটি’ (বা ‘সাটী’) শব্দ থেকে এসেছে শাড়ি। যার অর্থ এক ফালি কাপড়। কিন্তু এই এক ফালি কাপড়কেই শিল্পের পর্যায়ে নিয়ে যায় বাঙালি। বাংলার এই তাঁতের শাড়ির ইতিহাস ৫০০ বছরেরও বেশি পুরনো । ইবন বতুতার লেখায় বাংলার তাঁতের উল্লেখ মেলে। মোঘল আমল ...
দিল্লির যন্তর-মন্তর থেকে গোটা দেশের জন্য আওয়াজ তুলেছিলেন ছাত্র-যুবরা। এদেশের জেন-জিরা। লাগাতার বিক্ষোভের পর কীভাবে দাবি আদায় করে নিতে হয় তা প্রমাণ করে দিয়েছে দেশের একরোখা কিছু ছেলে মেয়ে। কম বিতর্ক হয়নি তাঁদের নিয়ে। তাঁদের পোশাক থেকে স্লোগান, খাওয়া দাওয়া থেকে বিক্ষোভের ধরণ নিয়ে হরদম সমালোচনা চলেছে। কিন্তু মাথা নত ...