Tag: HOw .

Kolkata’s crisis of people on footpaths: ফ্যাশন নাকি দায়! কেন স্বাধীনতার ৮০তে পা দিয়েও ওদের ঘর নেই? কেন ফুটপাতে থাকতে হয়? বিস্তারে জানতে চোখ রাখুন HOW-এর ইউটিউব চ্যানেলে। কলকাতায় গৃহহীনদের জন্যে শেল্টার হোমের শুরুয়াত করা হয় ২০১০ সাল থেকে। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকারের এক যোজনা অনুযায়ী কেন্দ্র সরকার ৬০% এবং ...

মৃত্যু অনিবার্য, অথচ তাকে ঘিরে মানুষের কৌতূহল, সংস্কার এবং ত্যাগের মহিমা অন্তহীন।সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় সল্টলেকের এক অনুষ্ঠানে সরাসরি আবেদন জানান, মানুষ যেন দয়া করে মরণোত্তর ‘দেহ দান’ (Body Donation) না করেন; বরং জোর দেন ‘অঙ্গ দান’-এর (Organ Donation) ওপর। উদাহরণ হিসেবে তিনি টেনে আনেন রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী ...

কিছুদিন থেকেই ফুটপাতের সীতা ওরফে রশিদাকে নিয়ে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পার্ক স্ট্রিটের আভিজাত রাস্তা থেকে চিহ্নিত করেন এক মহিলাকে যিনি তার বাচ্চাদের জন্যে দুধ গরম করছিলেন। সেই থেকে তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। ঘটনার পরই সীতার পক্ষ নিয়ে সরব হন, পশ্চিমবঙ্গের জনসাধারণ। এরপরেই উক্ত মন্ত্রী ...

উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে, ভারতের রান্নাঘরের বাজেট ততই টালমাটাল হয়ে পড়ছে। চিনি ও পেঁয়াজের মতো নিত্যব্যবহার্য পণ্যের দাম গত এক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের হেঁশেলে সরাসরি চাপ পড়ছে। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে খুচরা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৫ শতাংশে, আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি পৌঁছেছে ...

​১৯০৫ সাল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের কুটিল ও কূটাভাষী চক্রান্তে বাংলার আকাশ তখন বারুদাক্ত ও থমথমে। লর্ড কার্জনের প্রত্যক্ষ মদতে ঘোষিত হয়েছে ‘বঙ্গভঙ্গ’— যে পদক্ষেপের নেপথ্যে লুকিয়ে ছিল ‘Divide and Rule’ নীতির নিখুঁত নীলনকশা। উদ্দেশ্য ছিল একটাই— উদীয়মান জাতীয়তাবাদী চেতনাকে অঙ্কুরেই বিনষ্ট করা, বাঙালিকে ভাষা ও ধর্মের ভিত্তিতে চিরতরে খণ্ডিত করা। ব্রিটিশের ...

“চালচুলো নেই তার, নেই তার চেনা বা অচেনাআদমসুমারী হলে, তার মাথা কেউ গুনবেনা”- ১৯৯২ সালে সুমন লিখেছিলেন৷ আর আজ, ২০২৬ এ দাঁড়িয়ে, স্বাধীনতার আশি বছরে পর দেশের আসন্ন জনগণনায় হঠাৎ করেই বাদ পড়ে গেল দুটি পরিচিত অথচ প্রান্তিক ধারা—’ভিক্ষাজীবী’ ও ‘ভবঘুরে’। রাষ্ট্রের খাতায় যাঁদের এতদিন আলাদা একটা দাগ কেটে চেনা ...

​আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা কেবল কাঁটাতার, বাঙ্কার কিংবা ক্ষেপণাস্ত্রের মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পরিধি এখন বিস্তৃত হয়েছে নদীমাতৃক ভূগোলের গভীরে, যেখানে জলসম্পদ হয়ে উঠেছে এক সুক্ষ্ম অথচ বিধ্বংসী কৌশলগত অস্ত্র। সাম্প্রতিক সময়ে ভারতের উত্তরপূর্ব সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে চিনের তরফ থেকে বিশাল আকারের জলবিদ্যুৎ প্রকল্প তথা বাঁধ নির্মাণের উদ্যোগ ...

রাজনীতির হাওয়া বদলায়, ভোটের রঙিন ব্যানারগুলো বিবর্ণ হয়ে মাটিতে মিশে যায়, কিন্তু চা-বাগানের মাটির গন্ধ বদলায় না; বদলায় না কেবল শ্রমিকদের বঞ্চনার ইতিহাস। মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা বাগানের কারখানা শ্রমিকদের আজ থমকে গেছে জীবন৷ মজুরি নেই ছয় সপ্তাহ ধরে—এই নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মঙ্গলবার রাত থেকে কারখানার গেটেই অনির্দিষ্টকালের ধরনা ...

রাষ্ট্রের নীতিমালার চকচকে আয়নায় যখন বেকারত্বের হার কমার গল্প শোনানো হয়, তখন তা কেবলই গাণিতিক সান্ত্বনা হয়ে দাঁড়ায়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি বিশেষ প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, ভারতের প্রকৃত কর্মসংস্থানের সংকট কেবল পরিসংখ্যানের মারপ্যাঁচে ঢাকা পড়ে থাকা কোনো সাময়িক বিচ্যুতি নয়; এটি এক গভীর কাঠামোগত ব্যাধি ।কাগজে-কলমে যেখানে বেকারত্বের ...

সমাজমাধ্যমে এখন বিহারের ছয় বছরের আদিত্যকুমার ভাইরাল। যার ওপর বিহার পুলিশ রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখিয়েছে। সারা বিশ্ব দেখেছে, কীভাবে ঐ ছয় বছরের বাচ্চাটিকে বিহার পুলিশ নিয়ে গিয়ে তাঁদের হেফাজতে রেখেছিল। সেই আদিত্য কুমার যখন ছাড়া পায়, তখন তাকে দেখা যায় বিভিন্ন সাংবাদিকেরা প্রশ্ন করছেন। অবলীলায় সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে ...