Tag: HOW Bengali .

শহর জুড়ে শিউলিমাস, শিউলিমাসের গায়ে লেগে আছে পুজোর আনন্দ। আমার কাছে পুজো মানে একটা ঋতুর গায়ে লেগে থাকা গন্ধ, ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস, কুয়াশার বুক চিরে উঠে আসা সূর্য, কিংবা সন্ধ্যার হলুদ আলোয় মাতাল হয়ে থাকা ছাতিমের রাস্তা। আমার কাছে পুজো যতটা না উৎসবের, তার চেয়ে অনেক বেশি প্রকৃতির। ...

​নাম- নজরুল ইসলাম আব্দুল বসির আর সিথি আখতার৷ সাজা- মৃত্যুদন্ড৷ অপরাধ- অশ্লীল কাজ। ১৪ ই অক্টোবর, ২০২৬৷ সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে তথাকথিত ‘অনৈতিক ও অশ্লীল কাজ’ করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সরকার৷ রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে এবং ...

বাঙালির সংস্কৃতির এক গর্ব ছিল দুর্গাপুজো। এক সময় যা ছিল কেবলমাত্র বাড়ির পুজো, তা কালের নিয়মে সর্বজনীন হয়ে উঠেছে, হয়ে উঠেছে শিল্পচর্চার এক আদর্শ কারণ, স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের শহর-গ্রামে সমস্ত ধর্ম-সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নেয়। ভিড় এমনই হয় যে, রাস্তায় হাঁটা যায় না, প্যান্ডেলে ঢোকা ...

১৯ ও ২০ শতকের গ্রাম বাংলার পালাবদলে নগরায়নের প্রভাব সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মশক্তি’ প্রবন্ধে একটি কথা বলেছিলেন–‘আমাদের চণ্ডীমন্ডপ হইতে বিলাতি কারখানাঘরের প্রভূত জঞ্জাল যদি ঝাঁট দিয়া না ফেলি, তবে দুই দিক হইতেই মরিব— ‘ স্বাভাবিকভাবেই আমাদের মেনে নিতে অসুবিধা হয় না যে সময়ের স্রোতে আমাদের বাংলার চণ্ডীমন্ডপগুলোর বিলীন আমরা নিজের ...

আলু আর পোস্ত—দুটোই যেন বাঙালির রোজকার জীবনের সঙ্গে মিশে আছে। আর সেই আলুপোস্ত যদি হয় মায়ের হাতের, তবে তার স্বাদটাই আলাদা। পুষ্টির হিসেব পরে হবে, কিন্তু পোস্তর মধ্যে একটা ব্যাপার আছে—যে পদে মিশবে, তাকেই নিজের মতো করে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। আলু আর পোস্তর জন্ম বাংলায় না হলেও, বাঙালির ...

উৎসব আলো আলো পথঘাট। উড়ো উড়ো বেলুন। রাস্তার পাশে রোল চাউমিন বিরিয়ানির সারি সারি দোকান৷ ম্যাচিং শাড়ি পাঞ্জাবি। নতুন জুতোর ফোস্কা। রুট ভুলে অটোর ছুটোছুটি, ভাড়া বেহিসেবি। বন্ধুদের রিইউনিয়ন৷ প্রেম৷ শ্যামল-সন্ধ্যার গান। হাওয়াই মিঠাই। নতুন জামায় ঘেমে-নেয়ে লম্বা লাইনে অপেক্ষা৷ ক্লান্ত পায়ে ফুটপাথে দুদণ্ড জিরিয়ে নিয়েই ফের শুরু হাঁটা৷ অষ্টমীতে ...

পুজো আসছে। ক্যালেন্ডারের পাতায় তারিখ যত এগিয়ে আসছে, ততই বাড়ি ফেরার একটা অদ্ভুত তাগিদ অনুভব করছি। যে শহরটাকে একদিন পিছনে ফেলে অন্য প্রদেশে কাজের খোঁজে বেরিয়ে পড়েছিলাম, সেই শহরটাই আজও বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাকে টেনে নিয়ে আসে। অথচ এই ফেরা শুধু বাড়ির জন্য নয়। কিছু মুখ, কিছু স্মৃতি, আর ...

​মহাষষ্ঠীর বোধনের পর থেকেই কলকাতার রাজপথে উপচে পড়া ভিড় এক পরিচিত চেহারা৷ তবে আজ সেই উৎসবের আমেজ ফিকে করে সপ্তমীর সন্ধ্যায় কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ চোরবাগান সর্বজনীনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।জানা যাচ্ছে বাঁধভাঙা জনস্রোতের চাপে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে৷ তারপরই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় একাধিক দর্শনার্থী গুরুতর ...

গড়িয়াহাট মোড়ের ফুটপাথে প্রায় চার দশক ধরে শাড়ির পসরা সাজিয়ে বসেন ষাটোর্ধ্ব নিখিলবাবু। মহালয়ার পরের এক রোদ-পড়ন্ত বিকেলে দোকানের সামনে দিয়ে বয়ে যাওয়া মানুষের স্রোতের দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন তিনি। চারপাশে ক্রেতাদের থিকথিকে ভিড়, মাথার ওপর বাহারি আলোর তোরণ, মেগাফোনে ভেসে আসা চেনা পুজোর গানের কলি— দৃশ্যত সবই ...

ইতিহাস এক মজার জিনিস। নিজেকে পুনরাবৃত্ত করার প্রক্রিয়ায় ট্র্যাজেডি থেকে পরিহাসের বিষয় হয়ে ওঠে অনায়াসে। দু’শো বছর আগে এক দাড়িওয়ালা বুড়ো রিফিউজি ইতিহাসের এই ছক খোলসা করে দিয়েছিলেন আমাদের সামনে। বর্তমান বঙ্গের কুনাট্য রঙ্গ দেখতে দেখতে সেই রিফিউজির কথাই মনে পড়ছে বারবার। আরও এক মজা দেখুন, দু’শো বছর পরে পশ্চিমবঙ্গের ...