Tag: Durga Puja .

কাঁধে প্রবীণ-হাত। বলছেন – ‘বই নষ্ট কোরো না।’ নব্য তরুণ একরোখা। একের পর একটা বই টেবিল থেকে আছড়ে ফেলছে মাটিতে। প্রবীণ তবুও বিনতিতে ভরসা রাখেন। বলেন, ‘দেখো, পড়ো বই।’। যাদবপুর, বারাসত, বর্ধমান, বীরভূম – সারা বাংলায় বই লুটোপুটি খেলো রাস্তায়। প্রবীণের বিষণ্ণতায় গড়ে ওঠা একটা সভ্যতা যেন – দীর্ঘশ্বাস ফেললো। ...

জীবনভরই মাগ্গিগণ্ডা। অভাব মেটে না। নতুন বাড়ি পুরনো হতে হতে – রিপেয়ার চলতেই থাকে। খরা-বন্যা লেগেই আছে। আছে দেশকালের বিপত্তি। দুর্গতি। অসুরকে দুর্গতি ভাবলে – অপার ভাব জাগে। অষ্টমীর অঞ্জলিতে নানান দুর্গতির নালিশ জমা হয়। মঙ্গল কর মা। ভাঙাঘর দালান হতে হতে ভাসুর-দেওর আলাদা হয়েছে। সাধের বেলগাছটা আজো দাঁড়িয়ে! ওই ...

গড়িয়াহাট মোড়ের ফুটপাথে প্রায় চার দশক ধরে শাড়ির পসরা সাজিয়ে বসেন ষাটোর্ধ্ব নিখিলবাবু। মহালয়ার পরের এক রোদ-পড়ন্ত বিকেলে দোকানের সামনে দিয়ে বয়ে যাওয়া মানুষের স্রোতের দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন তিনি। চারপাশে ক্রেতাদের থিকথিকে ভিড়, মাথার ওপর বাহারি আলোর তোরণ, মেগাফোনে ভেসে আসা চেনা পুজোর গানের কলি— দৃশ্যত সবই ...

আসলে এই লেখাটা কিভাবে যে শুরু করা উচিত, বুঝতে পারছিনা। কারণ এখানে আমাকে আমার কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আমরা যারা পূর্বপুরুষের মাথায় একঝাঁক চন্দ্রবিন্দু নিয়ে ভূমিহারা হয়ে এই বাংলার মরুদ্যানে ক্যাকটাস দেখতে পেলাম, ফসিলস চিনলাম স্বজনের আর তারপর আরেকটু বড় হয়ে আমাদের লক্ষীছাড়া মহীনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার ...

ছোটবেলা থেকেই একটা কথা শুনে আমরা বড় হয়েছি ” ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”। এই বছর হঠাৎ করেই এই ভাবনাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে বলা ভুল, পাল্টানোর চেষ্টা হচ্ছে। শোনা যাচ্ছে, নতুনভাবে ধর্ম যাঁর উৎসবও তাঁর। ২০২৬ সালের দুর্গা পুজো আসতে আর খুব বেশি হলে কয়েকটা দিন বাকি, ...

দুর্গাপুজোর ইতিহাস বহু প্রাচীন। সেই ইতিহাসের হাত ধরে বহু চমকপ্রদ কাহিনির ছোঁয়া থেকে যায় আজকের দিনেও। সে তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ ৪৫০ বছরের পুরোনো গুসকরা চোংদার বাড়ির দুর্গাপূজা। পূর্ব বর্ধমান জেলার ছোট্ট শহর গুসকরা। আউশগ্রামের দীর্ঘ জঙ্গলমহল অঞ্চলের ছোট্ট একটি সুন্দর মফস্বল। এখানকার ঐতিহ্যবাহী চোংদার বাড়ির দুর্গাপুজো বাংলার প্রাচীন দুর্গাপূজা গুলোর ...

কলকাতার দুর্গাপুজো আজ কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; এটি বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার অন্যতম বড় প্রদর্শনক্ষেত্র। এই উদযাপনের কেন্দ্রে রয়েছে প্রতিমা শিল্প এবং তার নান্দনিক রূপান্তর। কুমারটুলির কিংবদন্তি মৃৎশিল্পী জি সি পাল (গোরাচাঁদ পাল ও তাঁর উত্তরসূরিরা) একচালা থেকে প্রতিমার যে রিয়ালিস্টিক বা বাস্তবধর্মী রূপের পথপ্রদর্শক ...

উত্তর বা পশ্চিম ভারতের নবরাত্রির সঙ্গে বাংলার দুর্গাপুজোর তফাৎ ভীষণ মৌলিক। নবরাত্রি যেখানে মূলত ব্রত, উপবাস বা কতগুলি নির্দিষ্ট ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ; সেখানে দুর্গাপুজো কেবল কোনো গণ্ডিবদ্ধ ধর্মাচরণের বেড়াজালে আটকে থাকে না। দুর্গাপুজো সমগ্র বাঙালির সর্বাঙ্গীন জীবনচর্চা ও আত্মোপলব্ধি। যেখানে ভক্তির অর্ঘ্য আর সৃষ্টির বিপ্লব মিলেমিশে একাকার হয়ে যায়। ...

খুবই প্রচলিত একটি কথা রয়েছে ‘ধর্ম যার যার উৎসব সবার’। পুজো আর উৎসব তাই দুটি ভিন্ন বিষয় । বাঙালির শারদোৎসব দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় আচার নয়। এটি বাঙালির ঐতিহ্য, শিল্প, ঐক্য, ব্যবসা, এমনকি সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। দুর্গাপুজো বিশ্বের এমন একটি উৎসব যার সঙ্গে সরাসরি যুক্ত সাহিত্য। সেই সাহিত্য যা ...

আর মেরেকেটে মাস তিনেক রয়েছে দুর্গাপুজোর। অন্যান্যবার এই সময় থেকেই থিমের নাম লেখা ব্যানারে মুড়তে শুরু করে তিলোত্তমার রাজপথ। কিন্তু এইবার দুর্গাপুজোর ভবিষ্যৎ কী? তা নিয়ে সন্দিহান রাজ্যবাসী। কলকাতার হেভিওয়েট পুজোগুলির বেশিরভাগটাই ছিল প্রাক্তন সরকারের নেতা মন্ত্রীদের। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দেবাশীষ কুমারের ত্রিধারা, চন্দ্রিমা ভট্টাচার্যের হিন্দুস্তান ক্লাব, কিংবা ...