ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি চর্চিত এব বিষয় হলো—তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির জল্পনা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার বহু আগে থেকেই রাজ্য রাজনীতিতে বিরোধী শিবির, বিশেষ করে শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি নেতার মুখে নিয়মিত শোনা গেছে যে, “এবার অভিষেক গ্রেফতার হচ্ছেন।” ...
মমতা ব্যানার্জির এবারের ২১শে জুলাইয়ের সভা কি কংগ্রেসের ব্যানারে হবে? সম্ভাবনা খুব উজ্বল বলা যাচ্ছে না এখনই। আবার ফুৎকারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ১৯৯৩-এর ২১জুলাই-র মহাকরণ অভিযানের কারণ সম্পর্কে মমতা ব্যানার্জি বরাবর দাবি করেছেন যে, ‘সিপিএম-এর সায়েন্টিফিক রিগিং’য়ের বিরুদ্ধে সেদিন তিনি মহাকরণ অভিযান করেছিলেন। সেই অভিযান হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। ...
নেতার মাথায় অক্সিজেন কম হলে তিনি পুলিশকে লক্ষ্য করে বোমা মারতে বলেন। রাজ্যবাসীকে তেমনই জানানো, শেখানো হয়েছে। আম জনতার মাথার দাম কম। তাঁদের সামর্থ্য সীমিত। তাদের সাহস ইতরের দুঃসাহস হয়ে উঠতে পারে না। তারা তুলনামূলক কম দামের বস্তু বেছে নেন নিজেদের রাগ দেখানোর জন্য। তাই ডিম ছোঁড়া হয়েছে শনিবার, সোনারপুরে। ...