ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, শর্বরীর বিরুদ্ধে দোকান! তোলাবাজির TMC-BJP হয়?

‘I am Gen z’ ব্যানারে মোদী-প্রেম, ‘Nation First’ বার্তা, মুম্বইয়ে এই পোস্টার লাগাল কারা?

১৮ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

মুম্বই, থানে নাসিকের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, জনবহুল এলাকায় হঠাৎ নজর কেড়েছে একটি পোস্টার। ‘I am Gen Z’ বিজ্ঞাপনে কারা যেন মুড়ে দিয়েছে শহরের একাধিক জায়গা। যার উপরে বা নীচে লেখা একটি স্লোগান ‘Nation First’ যার অর্থ রাষ্ট্র সবার উপরে। ইংরেজি, মারাঠি এবং হিন্দি ভাষায় এই মর্মে একাধিক ব্যানার পড়েছে মুম্বইয়ে।

পোস্টারে বার্তা দেওয়া হয়েছে এই প্রজন্মের জেন জি-রা শিক্ষা, সশস্ত্র বাহিনি, সংবিধান, পরিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছুকেই সম্মান এবং শ্রদ্ধা করে। সবচেয়ে বেশি আলোচনা বা বিতর্ক তৈরি হয়েছে নাসিকের একটি পোস্টার ঘিরে। যেখানে একদিকে দেখা গিয়েছে একজন পড়ুয়াকে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পোস্টারের একাংশে লেখা ‘I support the students’ অন্যদিকে লেখা ‘I respect my PM’।  আর ছবির নিচে বড় হরফে লেখা ‘I am Gen z, I stand with both’। অর্থাৎ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে একজন জেনজি হয়ে ছাত্রদের সমর্থনের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সম্মান করা যায়।

https://twitter.com/ugach_kahitarii/status/2084926529927348337/photo/1

হরেক কিসিমের ব্যানারের কোথাও দেখানো হয়েছে বাবা-মায়ের প্রতি জেনজি-রা শ্রদ্ধাশীল, কোথাও দেখানো হয়েছে তারা সংবিধান ও ভারতীয় সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, আবার কোথাও দেশপ্রেমকে এই প্রজন্মের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে।

কারা লাগাল এই ব্যানার?

এখন প্রশ্ন হল এই ব্যানারগুলি লাগাল কারা? এই উত্তর খুঁজতে গেলে The Print-কে নাসিকের এক বিজ্ঞাপন সংস্থা জানান একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই ব্যানারের অর্ডার পেয়েছেন তাঁরা। নিজেদের বিজ্ঞাপন সংস্থার নাম প্রকাশেও তিনি অনিচ্ছুক ছিলেন, এবং কোন বেসরকারি সংস্থার থেকে এই অর্ডার পেয়েছেন তাও খোলসা করতে চাননি। তবে এটুকু বলেন তারাই ২৫টি হোর্ডিং-এর অর্ডার পেয়েছেন। তিনি আরও জানান, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা মিলিয়ে অন্তত ১০০টি এমন হোর্ডিং লাগানো হয়েছে শহরজুড়ে।

সোশ্যাল মিডিয়ায় বিতর্ক:

এই ব্যানার সামনে আসা মাত্রই তীব্র বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছেন নাম না করে সরকারের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা চলছে। কেউ আবার বলছে এটি কার্যত সরকারি প্রচার, শুধু বিজেপির লোগোটা নেই। কেউ আবার মনে করছেন প্রধানমন্ত্রীকে সম্মান করা বাধ্যতামূলক এই ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন,
“প্রিয় জেন-জি, শুধু কেউ প্রধানমন্ত্রী বা ক্ষমতায় আছেন বলেই তাঁকে সম্মান করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আগে তাঁর কাজ বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন তিনি সম্মানের যোগ্য কি না।” আবার কারও কথায়, প্রধানমন্ত্রীই দেশ নন। তিনি ভগবান রাম নন, হিন্দু রাষ্ট্রও নন। তিনি একজন জনসেবক মাত্র।

অতএব এই ঘটনায় একটি মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একাংশের নেটিজেন এই প্রচারকে বলছেন ‘ক্রিঞ্জ’। তবে এই প্রচারের পিছনে সরকারি কোনও সংস্থা রয়েছে কি না, কিংবা এটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ কি না—তা এখনও স্পষ্ট নয়। ফলে ‘I am Gen z’ প্রচারকে ঘিরে রাজনৈতিক জল্পনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে।

অন্যান্য প্রতিবেদন.