ক্রেনশক্তিতে উপড়ে গেলো নেহেরু মূর্তি;কংগ্রেস-বিজেপি-তৃণমূলের ত্রিমুখী তরজা ভারতের শেষ গ্রামে দুর্বিষহ জীবন, পদ্মা নদীর ছন্দেই বাঁচে ওরা! নেই হাসপাতাল, স্কুল, রোজগার! ভাতের বদলে কাফন? ১৯৫৯ সালের যে রক্তক্ষয়ী আন্দোলনে কেঁপেছিল রাইটার্স! আহমেদাবাদের স্টাডি সার্কেলে হামলা; নিষিদ্ধ আনা ফ্রাঙ্ক,মালালা ইউসুফজার! কেন বুদ্ধবাবু পারেননি তসলিমাকে নিরাপত্তা দিতে? কেন বিজেপি ফেরাল? কার দখলে বাংলার বিরোধী রাজনীতি? তৃণমূলের শেষে আশার আলো দেখছে CPIM? কার দখলে বাংলার বিরোধী রাজনীতি? তৃণমূলের শেষে আশার আলো দেখছে CPIM? ককরোচদের (CJP) আন্দোলনে জেরবার BJP! কোন পথে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের? নেপথ্যে ছাত্র আন্দোলন! BJP-র বিরুদ্ধে একজোট হচ্ছে মানুষ? বাঁকিপুর ভাবাচ্ছে নরেন্দ্র মোদীকে নেপথ্যে ছাত্র আন্দোলন! BJP-র বিরুদ্ধে একজোট হচ্ছে মানুষ? বাঁকিপুর ভাবাচ্ছে নরেন্দ্র মোদীকে

তদন্তে নারী পাচার চক্রের ইঙ্গিত, বারুইপুরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

২৪৮ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

যত সময় এগোচ্ছে বারুইপুরের ঘটনায় সামনে আসছে হাড়হিম করা চাঞ্চল্যকর তথ্য। নাবালিকার গণধর্ষণ এবং খুনের পিছনে ছিল আরও নোংরা অভিসন্ধি? তদন্ত এগোতেই ঘটনার সঙ্গে মানব পাচারের যোগের ইঙ্গিত পাচ্ছে তদন্তকারীরা। ঘটনায় আনন্দ, দিবাকর, প্রভাস নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

আনন্দকে জেরা করে পুলিশ জানতে পারে, ধৃত প্রধান অভিযুক্ত আনন্দ সর্দারের লক্ষ্য ছিল নাবালিকাকে অপহরণ করা। অন্যদিকে আরেক অভিযুক্ত প্রভাসের দায়িত্ব ছিল ১০ হাজার টাকার বিনিময়ে মেয়েটিকে ফুসলিয়ে তুলে আনা। আরও জানা যায়, কোনও তাৎক্ষণিক ঘটনা নয় গত ১০ থেকে ১২ দিন ধরে নাবালিকার উপর নজর রাখছিল আনন্দ। সেই মতোই নাবালিকাকে তুলে নেয় প্রভাস। সিসিটিভি ফুটেজে লাল জামা পরা ব্যক্তি প্রভাসের সঙ্গে নাবালিকার হেঁটে যাওয়ার ভিডিও পুলিশের হেফাজতে রয়েছে। 

নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট

অভিযুক্তদের দাবি, এরপর মেয়েটিকে বেঁধে রাখা হয় একটি ঘরে. সেখানেই আরও অভিযুক্তদের সঙ্গে চলে দেদার মদ্যপান। এরপরেই ওই নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতন চালানো হয়। নাবালিকা অচেতন হয়ে পড়লে তাকে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়।  

এই ঘটনায় নারী পাচার চক্রের ইঙ্গিত পেয়েছে পুলিশ। বিশেষ তদন্তকারী দলের (সিট) সদস্যদের সঙ্গে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং টিমও কাজ করছে। ৩ অভিযুক্ত ধরা পড়লেও, এখনও অধরা প্রবীর মণ্ডল। এর পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যান্য প্রতিবেদন.