Tag: Kolkata .

জ্ঞানেশ বিতর্ক নিয়ে যখন রাজ্য তথা দেশীয় রাজনীতিতে প্রশাসনিক তৎপরতা এবং আইনি জটিলতা তুঙ্গে, ঠিক সেই সময়ই আগামী ২৭ এ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনের তরফে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে নির্বাচন প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্যোগ। প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন জোরালো হয়েছে যে, নভেম্বরের ...

বাঙালির সংস্কৃতির এক গর্ব ছিল দুর্গাপুজো। এক সময় যা ছিল কেবলমাত্র বাড়ির পুজো, তা কালের নিয়মে সর্বজনীন হয়ে উঠেছে, হয়ে উঠেছে শিল্পচর্চার এক আদর্শ কারণ, স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের শহর-গ্রামে সমস্ত ধর্ম-সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নেয়। ভিড় এমনই হয় যে, রাস্তায় হাঁটা যায় না, প্যান্ডেলে ঢোকা ...

উৎসব আলো আলো পথঘাট। উড়ো উড়ো বেলুন। রাস্তার পাশে রোল চাউমিন বিরিয়ানির সারি সারি দোকান৷ ম্যাচিং শাড়ি পাঞ্জাবি। নতুন জুতোর ফোস্কা। রুট ভুলে অটোর ছুটোছুটি, ভাড়া বেহিসেবি। বন্ধুদের রিইউনিয়ন৷ প্রেম৷ শ্যামল-সন্ধ্যার গান। হাওয়াই মিঠাই। নতুন জামায় ঘেমে-নেয়ে লম্বা লাইনে অপেক্ষা৷ ক্লান্ত পায়ে ফুটপাথে দুদণ্ড জিরিয়ে নিয়েই ফের শুরু হাঁটা৷ অষ্টমীতে ...

​মহাষষ্ঠীর বোধনের পর থেকেই কলকাতার রাজপথে উপচে পড়া ভিড় এক পরিচিত চেহারা৷ তবে আজ সেই উৎসবের আমেজ ফিকে করে সপ্তমীর সন্ধ্যায় কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ চোরবাগান সর্বজনীনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।জানা যাচ্ছে বাঁধভাঙা জনস্রোতের চাপে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে৷ তারপরই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় একাধিক দর্শনার্থী গুরুতর ...

আসলে এই লেখাটা কিভাবে যে শুরু করা উচিত, বুঝতে পারছিনা। কারণ এখানে আমাকে আমার কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আমরা যারা পূর্বপুরুষের মাথায় একঝাঁক চন্দ্রবিন্দু নিয়ে ভূমিহারা হয়ে এই বাংলার মরুদ্যানে ক্যাকটাস দেখতে পেলাম, ফসিলস চিনলাম স্বজনের আর তারপর আরেকটু বড় হয়ে আমাদের লক্ষীছাড়া মহীনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার ...

নব্বই দশকের পরপরই কোকাকোলার এই বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছিল। আমরা তখন সবে সেকেন্ডারি, পেনসিল ছেড়ে পেন, প্রেম বলে একটা বস্তু হয় সেটা কুছ কুছ হোতা হ্যায় দেখে শিখেছি। এতদিন দুর্গাপুজো মানে ছিল নতুন জামা-জুতো, ভাই বোনের সাথে ঠাকুর দেখা, নিদেনপক্ষে পারিবারিক আত্মীয়রা। সেই প্রথম এই চলতি সমীকরণ ভেঙে গেল। স্কুলে সিনিয়র ...

ছোটবেলা থেকেই একটা কথা শুনে আমরা বড় হয়েছি ” ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”। এই বছর হঠাৎ করেই এই ভাবনাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে বলা ভুল, পাল্টানোর চেষ্টা হচ্ছে। শোনা যাচ্ছে, নতুনভাবে ধর্ম যাঁর উৎসবও তাঁর। ২০২৬ সালের দুর্গা পুজো আসতে আর খুব বেশি হলে কয়েকটা দিন বাকি, ...

কালকের ভারতবর্ষ সাক্ষী থাকলো এক ঐতিহাসিক দিনের৷ ​মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দিল্লি মুম্বাই কলকাতা- সর্বত্র৷ দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর চত্বর এই প্রতিবাদের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আম আদমি পার্টি (আপ), কংগ্রেস এবং বামপন্থী ...

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদনকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিতভাবে আপত্তি জানিয়েছে, মূলত এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা ও ফর্ম ৬-এ পরিবর্তনের মতো ...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ত্রিশূল হাতে অর্ধনগ্ন নাগা সন্ন্যাসীদের নাচ। একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে পড়েছেন তাঁরা। অস্ত্র হাতে গোটা যাদবপুরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন যেন। চারনম্বর গেটের বন্ধ ফটকের উপরে উঠে পড়েছেন একাধিক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী। তাঁদের কারও পায়ের চাপে ভেঙে পড়ছে শিল্পী নন্দলাল বসুর হাতে-তৈরি বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। ...