“পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা”- গতকাল এমনই এক পথে নামার সাক্ষী থাকলো বাংলা৷ ১০ ই অগাস্ট ছিলো আইন অমান্য আন্দোলনের ৮৪ বছর। সেই স্মৃতিকে পাথেয় করেই সংযুক্ত কিষাণ মোর্চা, সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশনের আহ্বানে সারা দিয়ে গতকাল পথে নেমেছিলো বাংলার আপামর কিষাণ ...
দিল্লির যন্তর-মন্তর থেকে গোটা দেশের জন্য আওয়াজ তুলেছিলেন ছাত্র-যুবরা। এদেশের জেন-জিরা। লাগাতার বিক্ষোভের পর কীভাবে দাবি আদায় করে নিতে হয় তা প্রমাণ করে দিয়েছে দেশের একরোখা কিছু ছেলে মেয়ে। কম বিতর্ক হয়নি তাঁদের নিয়ে। তাঁদের পোশাক থেকে স্লোগান, খাওয়া দাওয়া থেকে বিক্ষোভের ধরণ নিয়ে হরদম সমালোচনা চলেছে। কিন্তু মাথা নত ...
The students united shall always be victorious… ২৫ জুলাই ২০২৬, ইতিহাসের সাক্ষী হয়ে রইল দেশের ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলন। জয় হল গণতন্ত্রের। দীর্ঘ ১ মাস ধরে চলা এই আন্দোলনকে অনেকেই প্রথম থেকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া একটা পেজ থেকে ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ অভিযানের লড়াইটা সহজ ছিল ...
সোমবার ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানে ছাত্র – যুবদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে শান্তিপূর্ণ ধরনা কর্মসূচি চলছিল। মঙ্গলবার সেখান থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে জোর করে সরিয়ে আটক করে দিল্লি পুলিশ। ...
বাংলার রাজনীতিতে নতুন সংস্করণ ‘ডিম থেরাপি’। যা আগে কখনওই রাজ্য রাজনীতির ট্রেন্ডে ছিল না। পালা বদলের পর থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের এই ডিম হামলার মুখে পড়তে হয়েছে। এবার আক্রমণ নেমে এল মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর। মঙ্গলবার সকালে নিহত দলীয় কর্মী মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে শীতলকুচিতে গিয়েছিলেন বামনেত্রী। সেখান থেকে ...
নেতার মাথায় অক্সিজেন কম হলে তিনি পুলিশকে লক্ষ্য করে বোমা মারতে বলেন। রাজ্যবাসীকে তেমনই জানানো, শেখানো হয়েছে। আম জনতার মাথার দাম কম। তাঁদের সামর্থ্য সীমিত। তাদের সাহস ইতরের দুঃসাহস হয়ে উঠতে পারে না। তারা তুলনামূলক কম দামের বস্তু বেছে নেন নিজেদের রাগ দেখানোর জন্য। তাই ডিম ছোঁড়া হয়েছে শনিবার, সোনারপুরে। ...