আট থেকে আশি। বাঙালির গুরুদেব। গুরুদেব বলতে বাঙালি প্রথমজন উত্তর কুমার কে বোঝে। দ্বিতীয় টা শাহরুখ খান। বাঙালির শাহরুখ খান? হ্যাঁ আজ্ঞে মশাই! বাঙালির প্রেম করতে শাহরুখ খান কে লাগে। তারপর প্রেমে ঢোক গিললে শাহরুখ খান কে লাগে। কিন্তু এখানে বাঙালি বলতে গেলে বাঙালি কে দুই ভাগে ভাগ করতে হয়। ...
অক্টোবরের এই মাঝামাঝি সময়টা একটু অদ্ভুত। বাতাসে খানিক শীতের আমেজ লাগে, শুষ্ক হয়ে থাকা বাতাসে ছাতিমের গন্ধ মৃদু-মন্দ তালে ছড়াতে থাকে। দুগ্গা পুজোও এক পলকে শেষ হয়ে যায়। ঠিক এই সময়ে অনেকদিন আগে ফেলে আসা মূহুর্তগুলো মনের দরজায় আলতো করে কড়া নেড়ে যায়। মনটা খানিক ভারাক্রান্ত হয়ে থাকে। এই ভারাক্রান্ত ...
শহর জুড়ে শিউলিমাস, শিউলিমাসের গায়ে লেগে আছে পুজোর আনন্দ। আমার কাছে পুজো মানে একটা ঋতুর গায়ে লেগে থাকা গন্ধ, ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস, কুয়াশার বুক চিরে উঠে আসা সূর্য, কিংবা সন্ধ্যার হলুদ আলোয় মাতাল হয়ে থাকা ছাতিমের রাস্তা। আমার কাছে পুজো যতটা না উৎসবের, তার চেয়ে অনেক বেশি প্রকৃতির। ...
১৯ ও ২০ শতকের গ্রাম বাংলার পালাবদলে নগরায়নের প্রভাব সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মশক্তি’ প্রবন্ধে একটি কথা বলেছিলেন–‘আমাদের চণ্ডীমন্ডপ হইতে বিলাতি কারখানাঘরের প্রভূত জঞ্জাল যদি ঝাঁট দিয়া না ফেলি, তবে দুই দিক হইতেই মরিব— ‘ স্বাভাবিকভাবেই আমাদের মেনে নিতে অসুবিধা হয় না যে সময়ের স্রোতে আমাদের বাংলার চণ্ডীমন্ডপগুলোর বিলীন আমরা নিজের ...
আসলে এই লেখাটা কিভাবে যে শুরু করা উচিত, বুঝতে পারছিনা। কারণ এখানে আমাকে আমার কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আমরা যারা পূর্বপুরুষের মাথায় একঝাঁক চন্দ্রবিন্দু নিয়ে ভূমিহারা হয়ে এই বাংলার মরুদ্যানে ক্যাকটাস দেখতে পেলাম, ফসিলস চিনলাম স্বজনের আর তারপর আরেকটু বড় হয়ে আমাদের লক্ষীছাড়া মহীনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার ...
খুব ছোট্ট বেলার পুজো মনে পড়ে না। তবে স্মৃতিরা যতদূর যায় তার সবটা জুড়েই মামারবাড়ি। দুর্গাপুজো, কালীপুজো, খ্রিস্টমাস সব উৎসব ই আমার জন্য মামারবাড়ি যাওয়ার বাহানা মাত্র ছিল। মনে আছে প্রাইমারি স্কুলে তখন চিঠি লেখা শেখানো হচ্ছে, আমার সব কটা চিঠি ই মামারবাড়ির ঠিকানায়, মনাদাদা এর জন্য। কবে, কোথায় যাবো, ...
সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন তারানাথ তর্কবাচস্পতি। না, বাঙালির মনে বিঁধে থাকার মতো বিষয়ের তো অভাব নেই, গুটিকয়েক হয়তো এই পণ্ডিতকে চিনবেন। বিদ্যাসাগর মহাশয় নিজে বলেছিলেন, “তারানাথ আমার চেয়ে অনেক বড় পণ্ডিত।” তাঁর শ্রেষ্ঠ রচনা ‘বাচস্পত্যবিধান’। রচনা করেছেন, শব্দস্তোমমহানিধি, দশকুমার চরিত, ছন্দমঞ্জরী, গায়ত্রী ব্যাখ্যা। সংস্কৃত ব্যাকরণ এবং অভিধান সাহিত্যের একটি অত্যন্ত ...