Tag: HOw .

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে উঠে এসেছে কিছু বিস্ময়কর তথ্য। রির্পোটে জানা যাচ্ছে, ২০২৬ সালের মার্চ থেকে জুলাই, এই চার-পাঁচ মাসের মধ্যে ভারত সরকার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাকে প্রায় ১.৯৫ লক্ষ কনটেন্ট ব্লকিং নির্দেশ পাঠিয়েছে, যা গড়ে প্রতি ৬৮ সেকেন্ডে একটি নির্দেশের সমান। দৈনিক হিসেবে এই সংখ্যা প্রায় ১,২৭৫। এই ...

​প্রথাগত রাজনীতির আঙিনায় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যেকার দূরত্ব বরাবরই এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, সমস্যার কথা জানাতে গিয়ে সাধারণ মানুষকে দপ্তরে দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হয়। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের ডোমকল বিধানসভা এলাকায় এক অভিনব উদ্যোগ গৃহীত হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ...

​কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯৪৬ সালের ‘সরাসরি সংগ্রাম দিবস’ ও তৎসংলগ্ন সাম্প্রদায়িক হিংসা নিয়ে আয়োজিত আলোচনাসভা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের প্রকাশিত বিজ্ঞপ্তি ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনা একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের একাংশের মতে, এই ঘটনাটি একুশ শতকের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও নির্দিষ্ট মতাদর্শ প্রচারের ক্রমবর্ধমান প্রবণতাকেই ...

​রাজনীতিতে ইতিহাসচর্চা অনেক সময়ই এমন এক জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে শেক্‌সপিয়র বা চার্লস ডিকেন্সের কাল্পনিক Absurd ও লজ্জায় মাথা নিচু করে। সম্প্রতি কলকাতার যাদবপুর চত্বরে লেনিনের মূর্তির সামনে হিন্দু সুরক্ষা সমিতির এক বিক্ষোভ সভাকে কেন্দ্র করে যে অবিশ্বাস্য ঐতিহাসিক তত্ত্বের অবতারণা হয়েছে, তা আধুনিক রাজনৈতিক জ্ঞানচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা ...

‘ পিএম কেয়ারস ফান্ড ‘ ২০২৪-২৫ (৩১ মার্চ ২০২৫ পর্যন্ত) তহবিলের বর্তমান তথ্য প্রকাশিত হয়েছে নির্বাচিত ওয়েবসাইটে। তথ্য অনুসারে মোট ৮,৪৫২ কোটি মূল্য এখন অবশিষ্ট রয়েছে অ্যাকাউন্টে, যার ৯৩% অর্থাৎ ৭,৮৪৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং ৬০৫ কোটি টাকা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে। ৯৩% যা ফিক্সড ডিপোজিট হিসেবে সঞ্চিত ...

​ভিক্ষা সেরে ঘরে ফিরে শিবপোশাক খুলে রাখে জগা। তার জটার নীচ থেকে বেরিয়ে পড়ে রুক্ষ আধপাকা চুলের চ্যাপটা মাথা। কপালে আঁকা ত্রিনয়নের ভাঁজে ভাঁজে ফুটে ওঠে মহাজাগতিক বলিরেখা। হাতের ডমরু নামিয়ে রাখতেই মুঠো থেকে ঝরে পড়ে কাদামাটির মতো ঘাম। কলতলায় গিয়ে গা রগড়াতেই মহাদেবের গায়ের নীলরঙ গলে গলে ধুয়ে মিশে ...