পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি থানা এলাকা প্রতি বছরই গঙ্গার ভাঙন ও প্লাবনের কবলে পড়ে একটি স্থায়ী সংকটের জনপদে পরিণত হয়। বছরের পর বছর ধরে এখানকার দেড় লক্ষাধিক মানুষ বন্যা ও জলবন্দি দশার সঙ্গে লড়াই করে আসছেন। তবে সাম্প্রতিক বন্যা কবলিত পরিস্থিতিতে মানিকচক ব্লকের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ...