Author: নিজস্ব প্রতিনিধি .

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জড়ো হলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিল কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ মোট ১৯টি দল। তবে লক্ষণীয় বিষয়, এমকে স্ট্যালিনের ডিএমকে এবং অরবিন্দ কেজরীওয়ালের আপ, এই দুই গুরুত্বপূর্ণ দল বৈঠকে ছিল ...

সম্প্রতি সংবাদপত্রের শিরোনামে বারবার উঠে আসছে একটি বিষয়- ঝাড়খন্ডের আদিবাসী আন্দোলন৷ এই আন্দোলন দীর্ঘ বঞ্চনা, প্রতিরোধ এবং আত্মপরিচয়ের অবিরাম লড়াইয়ের নাম। আর এর মূলে রয়েছে এক ঐতিহাসিক প্রশ্ন—কে এই মাটির প্রকৃত মালিক? ​আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সম্পত্তির ধারণার ভিত্তি স্থাপন করেছিলেন সপ্তদশ শতাব্দীর দার্শনিক জন লক (John Locke)। তাঁর তত্ত্বে বলা হয়েছিল, ...

​২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘আইলা’ দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা সহ উপকূলীয় অঞ্চলগুলোতে যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল, তার ক্ষত আজও পুরোপুরি শুকোয়নি। সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর ২০১১ সালে তৎকালীন রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত দুই লক্ষাধিক মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নেয়। রেশনের মাধ্যমে মাসে ১৬ কেজি করে অতিরিক্ত চাল ...

​জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ (NCERT)-এর নবম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তক—“আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড-পার্ট ২”-এর প্রকাশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও তাত্ত্বিক বিতর্ক দানা বেঁধেছে। এই বইয়ের “রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিলিয়েন্স” (Resistance and Resilience) শীর্ষক অধ্যায়ে দাবি করা হয়েছে যে, সপ্তম শতক থেকে শুরু হওয়া বিভিন্ন আক্রমণ প্রতিহত ...

​তেলেঙ্গানার খাম্মাম শহরে সারা ভারত কৃষক মজদুর সভার (AIKMS) চতুর্থ জাতীয় সম্মেলন ও বিশাল গণসমাবেশ বর্তমান ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশের কৃষি খাত যখন তীব্র কাঠামোগত সংকট, নয়া-উদারবাদী নীতি এবং বৃহৎ পুঁজির একাধিপত্যের মুখোমুখি, তখন খাম্মামের এই জমায়েত গ্রামীণ ভারতের ক্ষোভ এবং বিকল্প জনআন্দোলনের রূপরেখা স্পষ্ট করে ...

চণ্ডালিকা নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন জাতের ওপরে মানবজন্মকে৷ বৌদ্ধভিক্ষুকের তৃষ্ণা নিবারণে জলদানের অধিকারী হয়েছিল চন্ডালকন্যা। আজ ২০২৬ সাল৷ ৪ঠা মে র পর থেকে মানুষ দেখছেন পরিবর্তনের বাংলা৷ আর এই পরিবর্তনের বাংলায় গত ২৯ জুলাই থেকে জ্যোতিনগর কলোনির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ। ​কলকাতা পৌরসংস্থার (KMC) পাইপলাইন ...

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা এক সুদীর্ঘ সময় ধরে নদী ভাঙন ও বর্ষার প্লাবনের চিরস্থায়ী ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সম্প্রতি দেওয়া সংবাদ প্রতিবেদন অনুযায়ী, দাসপুর, কেশপুর ও ঘাটাল ব্লকের প্রায় দেড় হাজার গ্রাম জলের তলায়। শিলাবতী ও বুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ পাশাপাশি উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির ...

ইউটিউব চ্যানেল ‘Bong News Live’-এর জনপ্রিয় মুখ দীপক ব্যাপারী গ্রেফতার৷ এই ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জাতীয় নিরাপত্তা ও দেশবিরোধী কার্যকলাপের গুরুতর অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA (National Investigation Agency) তাঁকে তামিলনাড়ুর কোয়ম্বাটোর থেকে গ্রেপ্তার করে। ​দীপক ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘকাল ধরে দেশবিরোধী ষড়যন্ত্র ও কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার ...

​জলবায়ু পরিবর্তন আজ কেবল পরিবেশবিদদের আলোচনার বিষয়বস্তু বা গবেষণাগারের কোনো তত্ত্ব নয়, এটি সরাসরি মানবসভ্যতার অস্তিত্ব, অর্থনীতির গতিপ্রকৃতি এবং জাতীয় নিরাপত্তার পরিধি নির্ধারণ করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরের উষ্ণায়ন বা বহুল আলোচিত ‘এল নিনো’ র জেরে ভারতের কৃষি অর্থনীতি এক গভীর অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে।এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ...

​শারদোৎসবের আনন্দ ও আলোকমালার হাতছানি যখন গোটা রাজ্যকে এক উদযাপনের মেজাজে ভাসিয়ে নিয়ে চলেছে, ঠিক তখনই বাংলার শিক্ষা মানচিত্রের অন্য পিঠে ফুটে উঠছে এক গভীর হতাশা ও অনিশ্চয়তার ছবি। সর্বস্তরের মানুষ যখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের হাজার হাজার কম্পিউটার শিক্ষক। ইনফরমেশন কমিউনিকেশন ...