সোদপুরে প্রকাশ্য দিবালকে কেন তরুণীকে কুপিয়ে খুন? কোন আক্রোশের জের?

৩৩০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

এখনও বারুইপুরের গণধর্ষণ ঘটনার জেরে উত্তাল রাজ্য। তারমধ্যেই শিউরে ওঠার মতো ঘটনা ঘটে গেল সোদপুরে। প্রকাশ্য দিবালকে কুপিয়ে খুন করা হয় এক তরুণীকে৷ এলোপাথাড়ি ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শেষে নিজেও ওই ছুরি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে যুবক। বুধবার সকালের সোদপুরের ফিউচার গেট এলাকায় এই সাংঘাতিক ঘটনার সাক্ষী থাকেন এলাকাবাসী। পুলিশ সূত্রে খবর, মৃত গীতা দাস (৩৩) এবং অভিযুক্ত সুভাষ দাস (৪৫) সম্পর্কে স্বামী স্ত্রী।

অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জবানবন্দিতে জানা যায়, খড়দহ ৭৮/১ রুটের বাস চালক ছিল সে। অভিযুক্ত সুভাষের বাড়ি বসিরহাট এলাকায় হলেও কর্মেসূত্রে তার পরিচয় হয় ওই এলাকার গীতার সঙ্গে৷ বছর পাঁচেক আগে তাদের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান ও রয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গীতার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাত সুভাষ। সহ্য করতে না পেরে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন গীতা। এর জেরে হাজতবাস-ও করতে হয় সুভাষকে। আর এই আক্রোশ থেকেই জেল থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীয়ের উপর তার অত্যাচার আরও তীব্র হতে থাকে, এমনটাই অভিযোগ গীতার পরিবারের।

ভাইরাল ভিডিওর দৃশ্য (ভিডিওর সত্যতা যাচাই করেনি How.)

বুধবার সকালে ফিউচার গেট এলাকায় কাজে গিয়েছিলেন গীতা। আর তখনই তার সঙ্গে কথা বলার অছিলায় ডেকে আনে সুভাষ। প্রকাশ্য দিবালকে স্ত্রীকে বাগে পেয়েই কোপাতে শুরু করে অভিযুক্ত৷ ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি How.। এলাকাবাসীরা তাকে ঠেকাতে এলেও তাদের দিকে তেড়ে যায় অভিযুক্ত। এরপর তার কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। প্রসঙ্গত, এই এলাকারই বিধায়ক রত্না দেবনাথ। তার মেয়ে অভয়ার বিচার এখনও অধরা, তারমধ্যেই এলাকার আরও একটি এমন ঘটনায় শিউরে উঠছে এলাকাবাসী।

অন্যান্য প্রতিবেদন.