বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, শর্বরীর বিরুদ্ধে দোকান! তোলাবাজির TMC-BJP হয়? সেক্যুলার নেতাজির আদর্শ নিয়ে সমস্যা BJP-র! তাই অনন্ত মহারাজ এখনও বাইরে?

আর জি করের পর নীলরতন!অভয়ার মৃত্যু মাস আর পুনরাবৃত্তি…

৪০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

কলকাতার অভয়া কাণ্ডের কাঁটায় কাঁটায় ঠিক দুই বছর পেরোতেই ফের পুনরাবৃত্তি। ২০২৪ এর ৯ অগাস্ট, কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল কর্তব্যরত এক চিকিৎসকের দেহ৷ এখনও ধোঁয়াশা ঠিক কী ঘটেছিল সেই রাতে। দুই বছর পার। আজ ১৩ই অগাস্ট, এন আর এস মেডিক্যাল হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হয়েছে বছর ৩০-এর এক কর্তব্যরত নার্সের দেহ।

সূত্র বলছে, বুধবার রাত ৮ টায় হাসপাতালের নাইট ডিউটিতে ছিলেন তিনি। ঠিক রাত ১০ টা ২০ মিনিটের দিকে তিনি স্ত্রী বিভাগ ভবনের প্রসূতি ওয়ার্ডের স্টাফ ওয়াশরুমের দিকে যান। তখনও না ফেরায়, রাত ১০ টা ২৭ এর দিকে সহকর্মীরা তাঁর খোঁজ করতে বিভাগের ওয়াশরুমের দিকে যান। তাঁরা পুলিশকে জানান যে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এবং বারবার ডাকা সত্ত্বেও কোনোও সাড়া না পাওয়ায় দুজন সহকর্মী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেই নার্সকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরীক্ষার জন্যে একজন ডাক্তারকে ডাকা হয়েছিল এবং পরবর্তীতে তাঁকে মৃত ঘোষণা করা হয়, জানান পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা। পরীক্ষা করে, তার দেহে কোনো ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার রিপোর্ট অনুযায়ী, মৃতদেহের আশেপাশে বেশ কয়েকটি ওষুধের শিশি পাওয়া গেছে এবং পুলিশ খতিয়ে দেখছে ওষুধের মাত্রাতিরিক্ততার কারণে মৃত্যু হয়েছে কিনা। ঘটনার সত্যতা জানার কিচ্ছুক্ষণের মধ্যেই এন আর এস পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগের তদন্তকারী দল হাসপাতালে পৌঁছে যায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পৃথক কমিটি তৈরি করে তদন্ত হবে। আজ বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছন এবং জানান যে তিনি সত্তর মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন। নীলরতন হাসপাতালের ডাক্তার মুখার্জি জানান যে মৃত্যু সম্পর্কিত সমস্ত ঘটনার তথ্যবিধি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দিয়েছে এবং নীলরতন হাসপাতাল স্বাধীনভাবে একটি পর্যবেক্ষণ দল গঠন করবে ঘটনার বিশ্লেষনের জন্যে।

মার্চে সদ্য বিয়ে, দমদমে সংসার। মৃতার স্বামীর অনুরোধ তদন্ত যেন নীলরতন হাসপাতাল ব্যতীত অন্য কোনোও হাসপাতালে করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য সায় দিয়েছেন তিনি । দু’বছর পর অভয়া কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে৷ নীলরতনের নার্সের মৃত্যুর কিনারা হতে আর কতদিন অপেক্ষা করতে হবে তা তো সময়ই বলবে৷ কিন্তু এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিয়ে গেল কর্মক্ষেত্রে মেয়েরা ঠিক কতটা সুরক্ষিত? সরকার যায় সরকার আসে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না কেউ-ই।

অন্যান্য প্রতিবেদন.