শারদোৎসব মানেই বাংলার আকাশে-বাতাসে শিউলির সুবাস, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর দূরদূরান্ত থেকে ভেসে আসা ঢাকের বাদ্দি। এই শব্দ ছাড়া বাঙালির দুর্গাপূজা কল্পনাই করা যায় না। কিন্তু ঢাকের এই উৎসবমুখর শব্দের পেছনে লুকিয়ে রয়েছে এক দীর্ঘশ্বাস, এক অর্থনৈতিক ও সামাজিক যন্ত্রণার করুণ ইতিহাস। সম্প্রতি উলুবেড়িয়ার ধূলাসিমলার ‘রুইদাসপাড়া’ বা স্থানীয়দের কাছে ...