নুন জল খেয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন সোনম, আমরণ অনশনে SFI-এর এম সাজি, ঐশী

৩৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

শনিবার সকালে সাদা চাদরে ঢেকে দিল্লি পুলিশ কার্যত অংশনমঞ্চ থেকে তুলে নিয়ে যায় পরিবেশবীদ প্রকৌশলী সোনম ওয়াংচুককে। কেউ কিছু বোঝার আগেই শান্তিপূর্ণ বিক্ষোভ স্থল ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। কোনও রকম অনুমতি, আলোচনা ছাড়াই সোনমকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় সফদরজং হাসপাতালে। এরপর সোনমের স্ত্রী অভিযোগ করেন তাঁকে হাসপাতালে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি, তাঁর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্টও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। এমনকি  ওয়াংচুকের ব্যক্তিগত আইনজীবী এবং তাঁর নিজস্ব চিকিৎসকদেরও সফদরজং হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।  

যদিও হাসপাতাল থেকে বেরিয়েই গীতাঞ্জলি জে আংমো দাবি করেন সোনমকে কোনওভাবেই অনশন ভাঙাতে পারেননি চিকিৎসকেরা। ওয়াংচুককে চিকিৎসকরা ইলেক্ট্রোলাইট পাউডার দিলেও তা নিতে অস্বীকার করেছেন তিনি। গীতাঞ্জলি জানান, হাসপাতালে শুয়েও নিজের অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। নুন জল ছাড়া কিচ্ছু মুখে তোলেননি। সঙ্গে তিনি এও জানান আগামী ২০ জুলাই নির্ধারিত সংসদ অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন সোনম। তিনি না থাকতে পারলেও তাঁর হয়ে মিছিলে থাকবেন গীতাঞ্জলি। 

অন্যদিকে সোনমকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। সোনমকে সরিয়ে ফেললেও আন্দোলন থামায়নি ককরোচ জনতা পার্টি এবং ছাত্র যুবরা। সোনম ছাড়াও যে ছাত্র-ছাত্রীরা অনশন করছিলেন তাঁদের লড়াই জারি রয়েছে। শনিবারের ঘটনার পর আমরণ অনশনের ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতৃত্ব অভিজিৎ দীপকে। এবার এই আন্দলনে সরাসরি যোগ দিল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। শনিবার থেকেই যন্তর মন্তরে আমরণ অনশনে যোগ দেন SFI-এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ।

অন্যান্য প্রতিবেদন.