ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, শর্বরীর বিরুদ্ধে দোকান! তোলাবাজির TMC-BJP হয়?

হিন্দু ভাবাবেগে আঘাত! ভারতে দেখা যাবে না ধ্রুব রাঠির ভিডিও?

৭৪ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

‘ভাবাবেগ’ বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুভূতি। এতে কোনওভাবে আঘাত লাগলেই তা ক্ষমাহীন হয়ে উঠেছে এই দেশে। এবার এই ‘ভাবাবেগে’ আঘাত লাগার কোনও স্কেল আছে কিনা জানা নেই। তবুও এই ভাবাবেগে আঘাত দেওয়ার দোষে দোষী অনেক মানুষ। এরমধ্যে অন্যতম একটি নাম ধ্রুব রাঠি। তিনি একটা ভিডিও করা মানেই তাঁর ভিউ কয়েক মিলিয়ন ছাড়ায়। দেশের বাইরে থেকেই দেশের নানা বিষয় নিয়ে সরব হয়ে থাকেন তিনি। তবে শাসক দলের চোখে তিনি মোটেই খুব একটা সুখকর স্থানে নেই। 

সম্প্রতি তাঁর একটি ভিডিওতে কোপ পড়েছে। ভারতে ব্লক করা হয়েছে ধ্রুবের একটি ভিডিও। অভিযোগ হিন্দু দেবদেবীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য করা হয়েছে ভিডিওতে। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টে তাঁর একটি ভিডিও ব্যান করার কথা জানানো হয়েছে গুগলের তরফে। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার এজলাসে গুগলের আইনজীবী জানান, কেন্দ্রের গ্রিভান্স অ্যাপিলেট কমিটি (GAC)-র নির্দেশ মেনেই ভারতে ভিডিওটি আটকে দেওয়া হয়েছে। 

আইনজীবী অমিতা সচদেবা এই মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেছিলেন ধ্রুব তাঁর ভিডিওতে হিন্দু দেবদেবী নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁর ভিডিওতে হিন্দু দেবতা রাম, সীতা ও কৃষ্ণ-কে মাংস ও মদ খেতেন বলে দেখানো হয়েছে, যা তাঁদের ধর্মীয় ভাবমূর্তিকে হেয় করেছে বলে অভিযোগ ওই আইনজীবীর। 

ভারতে ব্লক করার পর সারা বিশ্বে এই ভিডিও ব্লক করা নিয়ে সওয়াল করেন তিনি। সচদেবার দাবি, ভারতে ভিডিওটি আটকে দেওয়া হলেও দেশের বাইরে এখনও তা দেখা যাচ্ছে। এমনকি ভারতে VPN ব্যবহার করেও ভিডিওটি দেখা সম্ভব। তাই তিনি আদালতের কাছে ভিডিওটি বিশ্বব্যাপী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার আবেদন জানান। তবে গুগল এই আবেদনের বিরোধিতা করে জানায়, কোনও অনলাইন কনটেন্ট বিশ্বব্যাপী সরিয়ে দেওয়ার বিষয়টি দিল্লি হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে বিচারাধীন রয়েছে। এদিকে, অন্য ইউটিউবারদের চ্যানেলে আপলোড হওয়া ওই ভিডিওর কপিগুলির বিরুদ্ধেও গুগলের কাছে যাওয়ার অনুমতি চান সচদেবা। গুগল এরও বিরোধিতা করে জানায়, এটি একটি ‘স্বতন্ত্র কারণ’ (separate cause of action) এবং এর জন্য আলাদা আবেদন করতে হবে।

অন্যান্য প্রতিবেদন.