সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে

অভিযুক্তরা RSS সমর্থক, বারুইপুর নাবালিকা গণধর্ষণে অভিযোগ স্থানীয়দের

২৮১ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বস্তা বেঁধে পুকুরে ফেলে রাখা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনেই খেলছিল ওই নাবালিকা। এরপর শনিবার বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি। তারপর থেকেই মেয়েটি নিখোঁজ। পরিবারের অভিযোগ তখনই তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এরপর নাবালিকার দেহ উদ্ধার হয় গ্রামেরই একটি পুকুর থেকে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার হতেই রণক্ষেত্র হয়ে ওঠে বারুইপুর। এলাকাবাসী দেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ সরাসরি RSS আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামের কিছু বিজেপি সমর্থকই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের আরও অভিযোগ স্থানীয় নেতা শান্তনু মণ্ডলের ইশারায় এক অভিযুক্তকে ছেড়েও দেওয়া হয়। তাদের মধ্যে এক সন্দেহভাজন বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনির মুখে পড়ে, পরে তার মৃত্যুও হয়। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি। এই ঘটনারও আলাদা করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। 

https://www.facebook.com/share/v/1EAhYZEF5o

নাবালিকার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে  দাবি পুলিশের। অন্যদিকে গ্রামবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে ভাঙচুর শুরু করে। বিক্ষোভকারীরা জানান খুব নৃশংশভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। চোখ খুবলে নেওয়া হয়েছে, জিভ ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে নির্যাতিতার পরিবারকে ফোন করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যান্য প্রতিবেদন.