Tag: Revolution .

সালটা ১৯২৪। কমরেড মীর আবদুল মজীদের বাড়িতে এলেন এক শিখ যুবক৷ লম্বা চুল।তার উপরে মাথায় যত্ন করে পাগড়ি বাঁধা।পাতলা দাড়ি তখনও পুরো চেহারা ঢেকে ফেলেনি। পরনে পায়জামা, শার্ট ও কোট। মিষ্ট স্বভাব। নাম- ভগৎ সিং৷ সেখানে তখন উপস্থিত আরও এক যুবক। বর্ধমানের গ্রাম থেকে উত্তরপ্রদেশের কানপুরে পড়াশোনার সুবাদে পাড়ি জমানো ...

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মার্বেল পাথরে বাঁধানো বারান্দা থেকে দূরে, যেখানে গঙ্গার আর্দ্র হাওয়ায় চটকলের চিমনি থেকে নুনপোড়া ধোঁয়া আর মানুষের দীর্ঘশ্বাস মিশে একাকার হয়—সেখানকার ফুটপাতের ধুলো আর আধপেটা খাওয়া মানুষের ভিড়ে নেমে এসেছিলেন এক ব্যতিক্রমী পুরুষ। সৌম্যেন্দ্রনাথ ঠাকুর । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং সুধীন্দ্রনাথ ঠাকুরের সন্তান হিসেবে বিত্ত-বৈভবের পসরা, ...