জয়পুরের শাসক দ্বিতীয় জয় সিংয়ের আমলে আঠারো শতকে গ্রহ-নক্ষত্রের গতিপথ মাপতে তৈরি হয়েছিল মানমন্দির। মুঘল সম্রাট মুহাম্মদ শাহের শাসনকালে এটি পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তারপর, যমুনা দিয়ে বয়ে গেছে শতাব্দীর ইতিহাস। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্রের ভারতে সে নামই হয়ে উঠেছে রাষ্ট্রের কাছে নাগরিকের প্রশ্ন পৌঁছে দেওয়ার প্রতীক। ঔপনিবেশিক দিল্লির ...